২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজাখস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রাক-বাছাই খেলবে বাংলাদেশ

আগামী বিশ্বকাপের প্রাক-বাছাইপর্বে শক্তিশালী এক প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে। সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২০১০ সালের বিশ্বকাপের প্রাক-বাছাই পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে তাজাখস্তানকে। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে আগামী ৮ অক্টোবর প্রথম লেগ খেলবে দুদল, ২৮ অক্টোবর হবে ফিরতি ম্যাচ। এর আগেও একবার তাজাখস্তানের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ঢাকায় এএফসি কাপের কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচে ৬-১ গোলের বড় ব্যবধানে হারতে হয়েছিল তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 07:34 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, ৭ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আগামী বিশ্বকাপের প্রাক-বাছাইপর্বে শক্তিশালী এক প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে। সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২০১০ সালের বিশ্বকাপের প্রাক-বাছাই পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে তাজাখস্তানকে। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে আগামী ৮ অক্টোবর প্রথম লেগ খেলবে দুদল, ২৮ অক্টোবর হবে ফিরতি ম্যাচ। এর আগেও একবার তাজাখস্তানের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ঢাকায় এএফসি কাপের কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচে ৬-১ গোলের বড় ব্যবধানে হারতে হয়েছিল তাদের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারন সম্পাদক আনোয়ারুল হক হেলাল বিডিনিউজ টুয়েন্টিফোরকে জানিয়েছেন প্রাক বাছাইপর্বের জন্য জাতীয় দল গঠন করা হবে আগামী দুটো টুর্নামেন্টের পারফরম্যান্সের ভিত্তিতে। বলেছেন, "এ মাসেই মারদেকা কাপ ও নেহেরু কাপ খেলতে আলাদা দুটো দল পাঠাচ্ছি আমরা। এদের মধ্যে থেকে সেরা খেলোয়াড়দের নিয়ে ২৫ জনের একটি প্রাথমিক দল বাছাই করা হবে। সেখান থেকেই নেওয়া হবে প্রাক বাছাইপর্বের দল।" দলের কোচ হিসেবে থাকবেন ভারতের নাইমউদ্দিন। প্রাক বাছাইপর্বে অংশ নেবে এশিয়ার ৩৮ দেশ। সেখান থেকে ১৯টি দল উঠবে দ্বিতীয় রাউন্ডে। এই পর্বে বিজয়ীদের সেরা ১১টি দল তৃতীয় রাউন্ডে খেলবে গত বিশ্বকাপে খেলা দক্ষিণ কোরিয়া, জাপান, সৌদি আরব, ইরান ও অস্ট্রেলিয়ার সঙ্গে। সদ্য এশিয়ান কাপ বিজয়ী ইরাককেও খেলতে হবে প্রাক বাছাই, তাদের প্রতিপক্ষ পাকিস্তান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/ওআরপি/১৩১৫ঘ.