২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক যুগ পর আনসারের আধিপত্য

দীর্ঘ ১২ বছর পর সুইমিংপুলে আধিপত্য ফিরে পেয়েছে বাংলাদেশ আনসার। ১৯৯৫ সালে বয়সভিত্তিক সাঁতারে তারা সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর প্রাতিষ্ঠানিক সাঁতার প্রশিক্ষণের মাধ্যমে তাদের সেই অধিপত্য খর্ব করে বিকেএসপি। কিন্তু ২৩ তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতারে আনসার বীরদর্পে ফিরে এসে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে মোট ১০০টি পদক জিতেছে। যেখানে আছে ৪৬ টি সোনা, ২৮টি রূপা ও ২৬ টি ব্রোঞ্জ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2007, 03:37 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- দীর্ঘ ১২ বছর পর সুইমিংপুলে আধিপত্য ফিরে পেয়েছে বাংলাদেশ আনসার। ১৯৯৫ সালে বয়সভিত্তিক সাঁতারে তারা সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর প্রাতিষ্ঠানিক সাঁতার প্রশিক্ষণের মাধ্যমে তাদের সেই অধিপত্য খর্ব করে বিকেএসপি। কিন্তু ২৩ তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতারে আনসার বীরদর্পে ফিরে এসে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে মোট ১০০টি পদক জিতেছে। যেখানে আছে ৪৬ টি সোনা, ২৮টি রূপা ও ২৬ টি ব্রোঞ্জ। রানার্স আপ বিকেএসপি তাদের ধারে-কাছেও নেই। ২২ তম আসরের চ্যাম্পিয়নরা এবার ২৭ টি সোনা, ৪০ টি রূপা ও ১৭ টি ব্রোঞ্জ জিতে শেষ করেছে ২৩ তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার। শনিবার মিরপুর সুইমিং কমপ্লেক্সে শেষ হয়েছে উঠতি সাঁতারুদের ৩ দিনব্যাপী এই প্রতিযোগিতা। যার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সভাপতি ভাইস এডমিরাল সরওয়ার জাহান নিজাম। বাংলাদেশ আনসারের চমকে দেওয়া পারফরম্যান্সে বড় ভূমিকা রেখেছেন ববিতা খাতুন ১১ টি সোনা ও ২ টি রূপা জিতে। ১৫ থেকে ১৭ বছর বিভাগের এই চ্যাম্পিয়ন সাঁতারুর গত আসরে একেবারেই সাদামাটা পারফরম্যান্স ছিল; জিতেছিলেন ১১ টি রূপা ও ২ টি ব্রোঞ্জ। কোনো সোনা জিততে না পারা এই সাঁতারু এবার অভাবনীয় সাফল্যের পর বড় স্বপ্ন দেখতে শুরু করেছেন, "সবুরা-জুঁইদের মতো আমিও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহন করে সাফল্য পেতে চাই।" এখন মাত্র অষ্টম শ্রেনীতেই পড়ছেন তিনি, সামনে অপার সম্ভাবনার হাতছানি থাকলেও কৃষক বাবার সাধ্য আর কতটুকু। আনসার তৃণমূল থেকে তুলে এনে ক্ষুদে ববিতাকে চিনিয়ে দেওয়ার কাজটা করেছে। কলিকে সুন্দর ফুলে রূপ দেওয়ার কাজটা করবে কে ? সাধারণত দেশের কৃতী সাঁতারুদের উৎপত্তি যেখান থেকে কুষ্টিয়ার আমলা গ্রামের সেই পুকুরে সাঁতার কেটেই ববিতা খাতুনের বেড়ে ওঠা। আনসারের প্রধান কোচ ইমদাদুল হক জানিয়েছেন, "আমলা গ্রামের একটি পুকুরে তিন মাসব্যাপী প্রশিক্ষণের কারণেই এই সাফল্য এসেছে। এর আগে আমরা কেবল মাস দেড়েকের মতো প্র্যাকটিস করতাম, যে কারণে ভাল কিছু করা সম্ভব হতো না। এবার সংস্থাও ভাল সুযোগ-সুবিধা দিয়েছে প্র্যাকটিসের জন্য।" কিন্তু আনসারের এই সাফল্যকে অন্যভাবে ব্যাখ্যা করতে চাইছে বিকেএসপি। তাদের কোচ মোহাম্মদ সোলায়মান বলেছেন নতুন নিয়মের কারণেই তারা পিছিয়ে পড়েছে, "জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে এমন সাঁতারু বয়সভিত্তিক সাঁতারে অংশ নিতে পারবে না, এই নিয়মের কারণেই বিকেএসপির সেরা সাতাঁরুরা অংশ নিতে পারেনি। এখানে যারা অংশ নিয়েছে তারা একেবারে পেছনের সারির সাঁতারু।" বিকেএসপির সেরা পারফর্মার আল আমিন, ১৫ থেকে ১৭ বছর বিভাগে চাঁদপুরের এই কিশোর ৯ টি সোনা জিতে প্রতিযোগিতার সেরা পুরুষ সাঁতারু হয়েছেন। গতবার ১ টি সোনা ও ৩ টি রূপা জয়ী এই সাঁতারু ২৩ তম আসরে ১০ টিতে অংশ নিয়ে ৯ টিতেই সোনা জিতেছেন ! নিজের এই সাফল্যের জন্য নবম শ্রেনীতে পড়