২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের জয়ে শান্তির পুর্বাভাস পাচ্ছেন পোপ

এখনও উৎসবে মজে আছে গোটা ইরাক। জাতীয় ফুটবল দলের অপ্রত্যাশিত এশিয়ান কাপ জয় যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে ভুলিয়ে দিয়েছে বারুদের গন্ধ। জাতিভেদ ভুলে সবাই অংশ নিচ্ছে এই উদযাপনে। এবার তাতে যোগ দিয়েছেন পোপ বেনিডিক্টও। বুধবার ভাটিকান সিটি থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি অভিনন্দন জানিয়েছেন ইরাকি ফুটবল দলকে। পাশাপাশি বলেছেন ইরাকের এশিয়ান কাপ জয় ইঙ্গিত দিচ্ছে সেখানকার মানুষ আসলে শান্তির জন্য আকুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2007, 12:23 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ভাটিকান সিটি, ১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এখনও উৎসবে মজে আছে গোটা ইরাক। জাতীয় ফুটবল দলের অপ্রত্যাশিত এশিয়ান কাপ জয় যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে ভুলিয়ে দিয়েছে বারুদের গন্ধ। জাতিভেদ ভুলে সবাই অংশ নিচ্ছে এই উদযাপনে। এবার তাতে যোগ দিয়েছেন পোপ বেনিডিক্টও। বুধবার ভাটিকান সিটি থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি অভিনন্দন জানিয়েছেন ইরাকি ফুটবল দলকে। পাশাপাশি বলেছেন ইরাকের এশিয়ান কাপ জয় ইঙ্গিত দিচ্ছে সেখানকার মানুষ আসলে শান্তির জন্য আকুল। পোপ তার বিবৃতিতে আশা প্রকাশ করেছেন এই জয়োৎসব শান্তির পথ সুগম করবে। বলেছেন, "অনেকবার আমি ইরাকিদের সঙ্গে কেঁদেছি, এবার তাদের সঙ্গে আনন্দিত আমিও। এই যে সবাই মিলে বিজয় উল্লাস দিয়ে আসলে বোঝা যায় সাধারণ মানুষ স্বাভাবিক ও শান্তিপূর্ণ জীবনে ফিরে যেতে চাইছে।" সা