২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মতো বিদেশ যাচ্ছে আফগান প্রমীলা ফুটবল দল

তালিবানরা নেই। আফগান নারীদের ওপর তাই নেই উগ্র ধর্মীয় নিষেধাজ্ঞা। মুষ্ঠিযুদ্ধ, ভলিবল, বাস্কেটবল ও তায়েকোন্দোর পর এবার ফুটবলেও মাঠে নেমেছে তারা। আর তারই অংশ হিসেবে প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছে আফগান প্রমীলারা। এ মাসেই প্রতিবেশী পাকিস্তানে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2007, 11:43 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

কাবুল, ১ আগস্ট, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তালিবানরা নেই। আফগান নারীদের ওপর তাই নেই উগ্র ধর্মীয় নিষেধাজ্ঞা। মুষ্ঠিযুদ্ধ, ভলিবল, বাস্কেটবল ও তায়েকোন্দোর পর এবার ফুটবলেও মাঠে নেমেছে তারা। আর তারই অংশ হিসেবে প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছে আফগান প্রমীলারা। এ মাসেই প্রতিবেশী পাকিস্তানে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে তারা। বুধবার দলটির কোচ আবদুল সবুর ওয়ালিজাদা জানিয়েছেন ২০ জন খেলোয়াড় ও দুজন মহিলা কোচ নিয়ে পাকিস্তান যাচ্ছেন তারা। "এই প্রথমবার কোনো ম্যাচ খেলতে আফগানিস্তানের মেয়েরা বিদেশে যাচ্ছে", বলেছেন তিনি। ২০০১ সালে তালেবানি শাসনের অবসানের পর থেকেই খানিকটা স্বস্তিুর নিঃশ্বাস ফিরে এসেছে আফগান মেয়েমহলে। এর আগে শুধু খেলাই নয়, চাকুরি করাও নিষিদ্ধ হয়েছিল তাদের জন্য। আপাদমস্তক বোরখামুড়ে বেরুতে হতো ঘরের বাইরে। পরিস্থিতি এখনও যে অনুকুল এমন নয়, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে। দুজন মহিলা সাংবাদিককে এ বছর নিজেদের বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। বাইরে চাকুরি করার জন্য এখনও পরিবারের বাধার মুখে পড়তে হয় অনেককেই। কিন্তু ২০০৪ সালে আফগানিস্তানের সরকার মেয়েদের জন্য ফুটবল ফেডারেশন প্রতিষ্ঠা করায় এতে আগ্রহী হয়ে ওঠে মেয়েরা। অবশ্য জাতীয় দলের ফুটবলাররা পা ঢাকার জন্য ট্র্যাকস্যুট পড়ে খেলবেন। অনেকে মাথায় বেসবলের টুপি পড়বেন চুল ঢাকতে। কাবুল স্পোর্টস স্টেডিয়ামে অনুশীলন করছেন তারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৭৩০ঘ.