২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চমক উপহার পেলো ইরাক

এশিয়ান কাপ জিতে সবাইকে চমকে দিয়েছে ইরাক। এবার তারা পেলো পাল্টা চমক। মঙ্গলবার ব্যাঙ্ককে নেমে বদলি ফ্লাইটের জন্য অপেক্ষা করতে গিয়ে, তারা জানল অপেক্ষায় রয়েছে রীতিমতো প্রাইভেট জেট! সংযুক্ত আরব আমিরাতের প্রধান মন্ত্রী নিজের ব্যক্তিগত উড়োজাহাজটি পাঠিয়ে দিয়েছেন এশিয়-বিজয়ী দলের জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 08:13 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ব্যাঙ্কক, ৩১ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এশিয়ান কাপ জিতে সবাইকে চমকে দিয়েছে ইরাক। এবার তারা পেলো পাল্টা চমক। মঙ্গলবার ব্যাঙ্ককে নেমে বদলি ফ্লাইটের জন্য অপেক্ষা করতে গিয়ে, তারা জানল অপেক্ষায় রয়েছে রীতিমতো প্রাইভেট জেট! সংযুক্ত আরব আমিরাতের প্রধান মন্ত্রী নিজের ব্যক্তিগত উড়োজাহাজটি পাঠিয়ে দিয়েছেন এশিয়-বিজয়ী দলের জন্য। ইরাকি ফ্টুবল দলের দুজন কর্মকর্তা জানিয়েছেন দুবাইয়ের শাসক এবং ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের (যিনি আমিরাতের প্রধানমন্ত্রীও) ইচ্ছা মধ্যপ্রাচ্যে পা রাখার পর ইরাকিদের সবার আগে স্বাগত জানাবেন তিনি। আম্মানের নির্ধারিত ফ্লাইটের বদলে তাই ইরাকিরা যাচ্ছে দুবাই- তাদের সম্মানে দেওয়া এক বিশেষ পার্টিতে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৪০৫ঘ.