২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ আগস্ট থেকে জাতীয় বয়সভিত্তিক সাঁতার

আগামী ২ আগস্ট থেকে মিরপুর সুইমিং কমপ্লেক্সে শুরু হচ্ছে ২৩ তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার। এ প্রতিযোগতিার মাধ্যমে দেশের তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় কৃতি সাঁতারুরা বের হয়ে আসবে বলে বিশ্বাস সাঁতার ফেডারেশনের। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে ২৬ টি জেলা ক্রীড়া সংস্থার ১৮৮ জন বালক, ৬৯ জন বালিকা এবং ৩৩টি ক্লাবের ২৫১ জন বালক, ৯৯ জন বালিকা অংশ নেবে এই প্রতিযোগিতায়। গত বছর ৪৪৬ জন সাঁতারু অংশ নিয়েছিল এই বয়সভিত্তিক সাঁতারে। ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিনুল হক দেওয়ান সজল জানিয়েছেন,"প্রথমবারের মতো জাতীয় সাঁতারের পদক জয়ীরা এতে অংশ নিতে পারবে না। এতে করে তৃণমূল পর্যায় থেকে সাঁতারু বের হয়ে আসর পথ সুগম হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 04:21 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- আগামী ২ আগস্ট থেকে মিরপুর সুইমিং কমপ্লেক্সে শুরু হচ্ছে ২৩ তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার। এ প্রতিযোগতিার মাধ্যমে দেশের তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় কৃতি সাঁতারুরা বের হয়ে আসবে বলে বিশ্বাস সাঁতার ফেডারেশনের। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে ২৬ টি জেলা ক্রীড়া সংস্থার ১৮৮ জন বালক, ৬৯ জন বালিকা এবং ৩৩টি ক্লাবের ২৫১ জন বালক, ৯৯ জন বালিকা অংশ নেবে এই প্রতিযোগিতায়। গত বছর ৪৪৬ জন সাঁতারু অংশ নিয়েছিল এই বয়সভিত্তিক সাঁতারে। ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিনুল হক দেওয়ান সজল জানিয়েছেন,"প্রথমবারের মতো জাতীয় সাঁতারের পদক জয়ীরা এতে অংশ নিতে পারবে না। এতে করে তৃণমূল পর্যায় থেকে সাঁতারু বের হয়ে আসর পথ সুগম হবে।" বয়সভিত্তিক সাঁতারের সীমা হচ্ছে অনূর্ধ্ব-২০। ৮ থেকে ১০ বছর, ১১ থেকে ১২ বছর, ১৩ থেকে ১৪ বছর, ১৫ থেকে ১৭ বছর এবং ১৮ থেকে ২০ বছর বয়সীদের ৫টি বিভাগে মোট ১০০ টি ইভেন্টে প্রতিযোগিতা হবে। আগামী ২ আগস্ট সকাল সাড়ে ৮টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম খান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২২১০ঘ.