২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই টাইব্রেকারে জিতেই দক্ষিণ কোরিয়া তৃতীয়

সেমিফাইনালে ইরাকের কাছে টাইব্রেকারে হেরে শিরোপা জয়ের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছিল তাদের। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ভাগ্য আর মুখ ফিরিয়ে থাকেনি। শনিবার এএফসি এশিয়ান কাপ ফুটবলে জাপানকে টাইব্রেকারে ৬-৫ গোলে হারিয়ে (নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য) তৃতীয় হয়েছে দক্ষিণ কোরিয়া। সেই সঙ্গে চার বছর পর অনুষ্ঠেয় টুর্নামেন্টের পরবর্তী আসরের টিকেটও নিশ্চিত করেছে তারা। এই ম্যাচের ৫৭ মিনিটে কাং মিন-সু লালকার্ড পাওয়ায় বাকি সময়টা ১০ জন নিয়ে খেলতে হয়েছে কোরিয়ানদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 03:54 PM

Updated : 26 Apr 2022, 02:35 PM

পালেমবাং, ইন্দোনেশিয়া, ২৮ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)