২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু দলের সামনেই ইতিহাস গড়ার হাতছানি

সৌদি আরবের ফাইনালে উত্তরণ তেমন কোনো বিস্ময়ের জন্ম দেয়নি। কিন্তু এএফসি এশিয়ান কাপ ফুটবলের ফাইনালে ইরাকের উপস্থিতি নিঃসন্দেহে অসাধারণ ও বিস্ময়কর ঘটনা। বাছাইপর্ব পেরিয়ে যুদ্ধবিধ্বস্ত একটি দেশের কোনো টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে ওঠাই তো অনেক বড় অর্জন। সেখানে অনেক পরাশক্তিকে পেছনে ফেলে ফাইনালে ওঠা! শুধু এশিয়াতেই নয়, এই মুহূর্তে পুরো ফুটবল বিশ্বই ইরাকের কীর্তি দেখে স্তম্ভিত। জাকার্তায় রোববারের ফাইনালে টুর্নামেন্টের তিন বারের চ্যাম্পিয়ন সৌদি আরবকে হারাতে পারলে ইরাকিরা যে সবাইকে একেবারে বাকরুদ্ধ করে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না। মধ্যপ্রাচ্যের দুটি দেশের লড়াইয়ের মধ্যে দেখা যাবে আরেকটি লড়াইও। দু দেশেরই কোচ ব্রাজিলিয়ান!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 03:17 PM

Updated : 26 Apr 2022, 02:35 PM

জাকার্তা, ২৮ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)