ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পাচঁ ম্যাচ পর মঞ্জুর দু গোলে জিতেছে ব্রাদার্স। তারা বুধবার ২--০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমেই গোল খেয়ে বসে ব্রাদার্স। ৪৪ মিনিটে মামুনের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। ৬০ মিনিটে সেই গোল শোধ করেন আশরাফুল কাদের মঞ্জু। তারপর আবারো ব্রাদার্সের নিয়তি ড্র--ই মনে হচ্ছিল। কিন্তু অতিরিক্ত সময়ে মঞ্জু দ্বিতীয় গোল করে তাদের ৩ পয়েন্ট উপহার দেন। এই জয়ে ১৯ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ব্রাদার্স।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২২১০ঘ.
bdnews24