২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান কাপের ফাইনালে মুখোমুখি ইরাক ও সৌদি আরব

দু দুবার পিছিয়ে পড়েও ম্যাচে ফিরেছিল জাপান। কিন্তু তৃতীয় বার আর তারা পারেনি । বুধবার এশিয়ান কাপ ফুটবলের টান টান উত্তেজনায় ভরা দ্বিতীয় সেমিফাইনালে গত বারের চ্যাম্পিয়ন জাপানকে ৩-২ গোলে হারিয়েছে সৌদি আরব। আগামী রোববার জাকার্তায় অনুষ্ঠেয় ফাইনালে তাদের প্রতিপক্ষ ইরাক। মালয়েশিয়ার কুয়ালা লামপুরে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে যুদ্ধবিধ্বস্ত স্বদেশবাসীদের আনন্দের জোয়ারে ভাসিয়ে ইরাক টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। এই ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে কোনো দলই গোল করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 03:51 PM

Updated : 26 Apr 2022, 02:35 PM

হ্যানয়, ভিয়েতনাম, ২৫ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)