ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- ফরাশগঞ্জ প্রতিশোধ নিতে পারেনি। আবারও তাদের ১--০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। প্রথম লেগে তারা ২--০ গোলে হারিয়েছিল ফরাশগঞ্জকে।
এবার অ্যাওয়ে ম্যাচে চট্টগ্রাম আবাহনী জিততে অবশ্য বেশ বেগ পেতে হয়েছে। ৮৩ মিনিটে নারায়ন পালের গোলে শেষপর্যন্ত ৩ পয়েন্ট নিশ্চিত করেছে তারা। তারপরও তারা পয়েন্ট টেবিলে ২০ ম্যাচে ২২ পয়েন্ট পাওয়া ফরাশগঞ্জের পেছনে পড়ে আছে। চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ ১৯ ম্যাচে ১৫ পয়েন্ট।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২০২৯ঘ.
bdnews24