ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- আবাহনী ৩ : আরামবাগ ০
এই মৌসুমে এত দোর্দন্ড প্রাতাপে জিততে দেখা যায়নি ঢাকা আবাহনীকে। শিরোপার সৌরভ যতো গাঢ় হচ্ছে ততই নিজেদের পারফরম্যান্স যেন উজ্জ্বলতর হচ্ছে। মাঠের খেলা এবং গোল সংখ্যা দুটোতেই তারা স্পষ্ট ব্যবধানে এগিয়ে। ৩--০ গোলে আরামবাগকে হারিয়ে ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে ঢাকা আবাহনী। সমসংখ্যক ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ঢাকা মোহামেডান দ্বিতীয়স্থানে। মানে দুই পরাশক্তিরই দুটো করে ম্যাচ বাকি। মোহামেডান নিজেদের দুটো ম্যাচ জিতলেও হচ্ছে না, নির্ভর করতে হবে আবাহনীর ম্যাচ দুটির ফলাফলের ওপর। কিন্তু আবাহনীর সুবিধা হচ্ছে পর নির্ভরশীল হয়ে থাকতে হবেনা তাদের। নিজেদের ম্যাচ দুটো (শেখ রাসেল ও মুক্তিযোদ্ধার সঙ্গে) জিতলেই প্রথম পেশাদার লিগের শিরোপা তাদের। দুটো না জিতলেও, দুই ম্যাচ থেকে ন্যূনতম ৪ পয়েন্ট পেলেও চলবে।
তুলনামূলক সহজ সমীকরণ জেনেই বুঝি মাঠে তারা অনেক নির্ভার। সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠকে ক্যানভাস বানিয়ে আবাহনীর সবাই ফুটবল শিল্পী হয়ে উঠেছিল। মাঝমাঠে শিল্পীর প্রত্যেকটি আচঁড়ের পেছনেই ছিল সুন্দর ফুটবল-পরিকল্পনার প্রতিশ্র"তি। নিজেদের মধ্যে চমৎকার সমন্বয়, মাঝমাঠ নিয়ন্ত্রণ করে খেলা, প্রতিপক্ষের ডিফেন্সে হানা দেওয়ার সৌন্দর্য, সব মিলিয়ে আরামবাগের বিপক্ষে সোমবারের আবাহনী অনন্য। এই প্রথম খেলা দেখে মনে হয়নি আবাহনী হারতে পারে যেটা আবাহনী সমর্থকদের বরাবরের ভয়।
১৮ মিনিটেই গোল আদায় করে নেয় এই আবাহনী। একটি সম্ভাবনাময়ী আক্রমণের চূড়ান্ত পরিণতির আগের মুহুর্তে আবাহনীর অধিানয়ক আরিফ খান জয়কে মারাত
bdnews24