ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- বি. লিগে চট্টগ্রাম মোহামেডানের সামনে দাঁড়াতেই পারেনি খুলনা আবাহনী। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বৃহস্পতিবার স্বাগতিকরা ৩--০ গোলে হারিয়েছে খুলনা আবাহনীকে।
ম্যাচের আগাগোড়াই ছিল চট্টগ্রাম মোহামেডানের প্রাধান্য। ৩ মিনিটের মাথায় তারা এগিয়ে যায় আসিফের গোলে। ডি বক্সের মাথা থেকে আসিফের ফ্রিকিকে পরাস্ত করেন খুলনা আবাহনীর গোলরক্ষককে। তার মিনিট দশেক পরেই জাহিদের কর্ণারে অ্যান্থনির হেড অতিথিদের গোলপোস্টে আশ্রয় নিলে ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৬৯ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করেন দিপু। গোলটি হতে পারতো আসিফের, তার শট গোলরক্ষক ফিরিয়ে দিলে দিপুর শট চট্টগ্রাম মোহামেডানের ৩--০ গোলে জয় নিশ্চত করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/১৯৩৯ঘ.
bdnews24