২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারদেকা কাপের জন্য ডাক পেয়েছেন আরো ২০ জন

আগে সিদ্ধান্ত ছিল শুধু নেহেরু কাপ ফুটবলে অংশ নেবে বাংলাদেশে। সদ্য নেওয়া সিদ্ধান্ত হচ্ছে, মালয়েশিয়ায় মারদেকা কাপেও খেলবে বাংলাদেশের আরেকটি দল। এ মাসেই অনুষ্ঠেয় দুটো টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন দুটো দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। আর সেজন্যই বৃস্পতিবার প্রাথমিক ক্যাম্পের জন্য ডাকা হয়েছে আরো ২০ ফুটবলারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 01:17 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- আগে সিদ্ধান্ত ছিল শুধু নেহেরু কাপ ফুটবলে অংশ নেবে বাংলাদেশে। সদ্য নেওয়া সিদ্ধান্ত হচ্ছে, মালয়েশিয়ায় মারদেকা কাপেও খেলবে বাংলাদেশের আরেকটি দল। এ মাসেই অনুষ্ঠেয় দুটো টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন দুটো দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। আর সেজন্যই বৃস্পতিবার প্রাথমিক ক্যাম্পের জন্য ডাকা হয়েছে আরো ২০ ফুটবলারকে। কয়েকদিন আগে ডাকা হয়েছিল ২৫ জনকে, উদ্দেশ্য আগামী ১৬ থেকে ২৯ আগস্ট ভারতে অনুষ্ঠেয় নেহেরু কাপ। কিন্তু প্রায় একই সময় অর্থাৎ ১৯ থেকে ২৯ আগস্ট মালয়েশিয়ায় হবে মারদেকা কাপ। দুই টুর্নামেন্টে দুটো দল পাঠানোর জন্য নতুন করে ডাকা হয়েছে আরো ২০ জনকে, তাদের আগামী ২৪ আগস্ট বাফুফে ভবনে রিপোর্ট করতে বলা হয়েছে। ডাক পাওয়া ২০ জন : গোলরক্ষক: এম এন শাকিল (শেখ রাসেল), আতিকুল ইসলাম তারেক (ঢাকা আবাহনী), মাজহারুল ইসলাম হিমেল (ঢাকা মোহামেডান), রক্ষণভাগ : হাসান আল মামুন ও মোস্তফা আনোয়ার পারভেজ (মুক্তিযোদ্ধা), মাহমুদুল হাসান (শেখ রাসেল), আরাফাত আলী রনি (রহমতগঞ্জ), অমিত খান শুভ্র (ব্রাদার্স), কামাল হোসেন (ঢাকা মোহামেডান), আকরাম হোসেন (আরামবাগ), মধ্যমাঠ : মতিউর মুন্না (মুক্তিযোদ্ধা), কল্লোল কুমার ঘোষ জুকু (আরামবাগ), খোকন দাস (চট্টগ্রাম আবাহনী), অরূপ বৈদ্য (ফরাশগঞ্জ), জুমরাতুল ইসলাম মিঠু (ঢাকা মোহামেডান), রনি ইসলাম (ফরাশগঞ্জ), মনির হোসেন (চট্টগ্রাম আবাহনী) আক্রমণভাগ : আলফাজ আহমেদ ও সাইফুর রহমান মনি (মুক্তিযোদ্ধা), আকবর হোসেন রিদন (আরামবাগ) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/১৮৫৯ঘ.