২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩-৩ গোলে ড্র হয়েছে ম্যান্ডেলার জন্মদিনের ম্যাচ

নব্বইয়ে পা দিয়েছেন নেলসন ম্যান্ডেলা। মানবাধিকার ও গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করা দক্ষিণ আফ্রিকার এই সাবেক প্রেসিডেন্ট তার ৮৯তম জন্মদিন পালন করলেন বুধবার। এদিন কেপটাউনে তাকে সম্মান জানিয়ে বসেছিল ফুটবলের অতীত ও বর্তমানের তারকাদের মেলা। আফ্রিকান একাদশ ও বিশ্ব একাদশের মধ্যেকার প্রীতি ম্যাচটি ড্র হয়েছে ৩-৩ গোলে। আফ্রিকা একাদশের পক্ষে দুটো গোল করেছেন মিশরের হোসাম হাসান, অন্যটি ঘানার আবেদি পেলে। বিশ্ব একাদশের গোল তিনটি এসেছে চিলির ইভান জামোরানো, হল্যান্ডের রুদ খুলিত ও স্পেনের হুলেন গুয়েরেরোর পা থেকে। ব্রাজিলের কিংবদন্তী পেলে ম্যাচটির উদ্বোধন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 12:30 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

কেপটাউন, ১৯ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নব্বইয়ে পা দিয়েছেন নেলসন ম্যান্ডেলা। মানবাধিকার ও গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করা দক্ষিণ আফ্রিকার এই সাবেক প্রেসিডেন্ট তার ৮৯তম জন্মদিন পালন করলেন বুধবার। এদিন কেপটাউনে তাকে সম্মান জানিয়ে বসেছিল ফুটবলের অতীত ও বর্তমানের তারকাদের মেলা। আফ্রিকান একাদশ ও বিশ্ব একাদশের মধ্যেকার প্রীতি ম্যাচটি ড্র হয়েছে ৩-৩ গোলে। আফ্রিকা একাদশের পক্ষে দুটো গোল করেছেন মিশরের হোসাম হাসান, অন্যটি ঘানার আবেদি পেলে। বিশ্ব একাদশের গোল তিনটি এসেছে চিলির ইভান জামোরানো, হল্যান্ডের রুদ খুলিত ও স্পেনের হুলেন গুয়েরেরোর পা থেকে। ব্রাজিলের কিংবদন্তী পেলে ম্যাচটির উদ্বোধন করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৪৪৫ঘ.