২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেলো ব্রাজিল

একটা সময় ফুটবলপ্রেমীর অভ্যস্ত হয়ে গিয়েছিল ব্রাজিলকে শীর্ষে দেখে। ফিফার বিশ্ব র‌্যাঙ্কিংয়ে টানা চার বছর এক নম্বর থাকার পর গত জানুয়ারিতে ইতালি এসে হটিয়ে দিয়েছিল তাদের। গত রোববার কোপা আমেরিকার শিরোপা জিতে বিশ্ব চ্যাম্পিয়নদের সরিয়ে ফের জায়গাটা কেড়ে নিয়েছে ব্রাজিল। বুধবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দু'ধাপ টপকে এখন আবার এক নম্বর দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নরা। ব্রাজিলের কাছে ০-৩ গোলে হারা আর্জেন্টিনা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। ইতালি নেমে গেছে তৃতীয় স্থানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 11:30 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

জুরিখ, ১৮ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- একটা সময় ফুটবলপ্রেমীর অভ্যস্ত হয়ে গিয়েছিল ব্রাজিলকে শীর্ষে দেখে। ফিফার বিশ্ব র‌্যাঙ্কিংয়ে টানা চার বছর এক নম্বর থাকার পর গত জানুয়ারিতে ইতালি এসে হটিয়ে দিয়েছিল তাদের। গত রোববার কোপা আমেরিকার শিরোপা জিতে বিশ্ব চ্যাম্পিয়নদের সরিয়ে ফের জায়গাটা কেড়ে নিয়েছে ব্রাজিল। বুধবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দু'ধাপ টপকে এখন আবার এক নম্বর দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নরা। ব্রাজিলের কাছে ০-৩ গোলে হারা আর্জেন্টিনা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। ইতালি নেমে গেছে তৃতীয় স্থানে। শীর্ষ দশে রদবদল এসেছে আরো। দক্ষিণ আমেরিকায় বেশ কয়েকটি প্রতিযোগিতা হয়েছে গত মাসে। সুবাদেই মেক্সিকো ১৬ ধাপ টপকে ঢুকে পড়েছে টপ টেনে। কোপা আমেরিকার তৃতীয় স্থান পাওয়া দলটি এখন রয়েছে ১০ম স্থানে। ক্রোয়েশিয়া ১১তম থেকে উঠে এসেছে সপ্তমে। গত মাসে ইংল্যান্ড ও চেক প্রজাতন্ত্র কোনো ম্যাচ না খেলায় তারা ছিটকে পড়েছে সেরা দশ থেকে। এক ধাপ অবনমনে চেক প্রজাতন্ত্রের অবস্থান ১১তম, ইংল্যান্ড অষ্টম থেকে ১২তম স্থানে নেমে গেছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশ (বন্ধনীতে আগের অবস্থান) : ১. ব্রাজিল (৩) ২. আর্জেন্টিনা (৫) ৩. ইতালি (১) ৪. ফ্রান্স (২) ৫. জার্মানি (৪) ৬. নেদারল্যান্ডস (৯) ৭. ক্রোয়েশিয়া (১১) ৮. পর্তুগাল (৬) ৯. স্পেন (৭) ১০. মেক্সিকো (২৬) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৭০০ঘ.