ঢাকা, ১৭ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- দেশের প্রথম পেশাদার ফুটবল লীগের শিরোপার লড়াই থেকে ছিটকে পড়া শেখ রাসেল ক্রীড়াচক্র এবং মুক্তিযোদ্ধা সংসদ মঙ্গলবার মুখোমুখি হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। একপেশে ম্যাচে শেখ রাসেল ৩ - ০ গোলে হারিয়ে দিয়েছে মুক্তিযোদ্ধাকে। শেখ রাসেলের হয়ে গোলগুলো করেছেন তাদের মরোক্কান স্ট্রাইকার তোয়াতি ইউনেস, বদলি খেলোয়াড় মাসুদ পারভেজ কায়সার এবং লুৎফর রহমান নয়ন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২২৩০ঘ.
bdnews24