২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা কাবাডিতে চ্যাম্পিয়ন ঢাকা জেলা

স্পেকট্রা গ্র"প প্রথম আন্তঃজেলা মহিলা কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা জেলা। রোববার কাবাডি স্টেডিয়ামে ফাইনালে তারা দুটো লোনাসহ ৩৩ - ২৬ পয়েন্টে হারিয়েছে টাঙ্গাইলকে। ফাইনাল শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানটা সংবর্ধনা অনুষ্ঠানেও রূপ নেয় শেষপর্যন্ত। আর্থিক পুরস্কারসহ সংবর্ধনা দেওয়া হয় পঞ্চদশ এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী বাংলাদেশ পুরুষ কাবাডি দলকে। জাতীয় ক্রীড়া পরিষদের তরফ থেকে ওই দলের প্রত্যেক সদস্যের হাতে পঁচিশ হাজার টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী। বাদ যাননি গত বছর কলম্বোতে অনুষ্ঠিত দশম এসএ গেমস কাবাডিতে ব্রোঞ্জ জেতা বাংলাদেশ পুরুষ ও মহিলা দলের খেলোয়াড়রাও। কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে তাদের দেওয়া হয় দশ হাজার টাকা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 03:44 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, ১৫ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- স্পেকট্রা গ্র"প প্রথম আন্তঃজেলা মহিলা কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা জেলা। রোববার কাবাডি স্টেডিয়ামে ফাইনালে তারা দুটো লোনাসহ ৩৩ - ২৬ পয়েন্টে হারিয়েছে টাঙ্গাইলকে। ফাইনাল শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানটা সংবর্ধনা অনুষ্ঠানেও রূপ নেয় শেষপর্যন্ত। আর্থিক পুরস্কারসহ সংবর্ধনা দেওয়া হয় পঞ্চদশ এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী বাংলাদেশ পুরুষ কাবাডি দলকে। জাতীয় ক্রীড়া পরিষদের তরফ থেকে ওই দলের প্রত্যেক সদস্যের হাতে পঁচিশ হাজার টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী। বাদ যাননি গত বছর কলম্বোতে অনুষ্ঠিত দশম এসএ গেমস কাবাডিতে ব্রোঞ্জ জেতা বাংলাদেশ পুরুষ ও মহিলা দলের খেলোয়াড়রাও। কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে তাদের দেওয়া হয় দশ হাজার টাকা করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/২১৪০ঘ.