২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উরুগুয়েকে হারিয়ে তৃতীয় হয়েছে মেক্সিকো

ব্রাজিলের বিপক্ষে সাডেন ডেথে পেনাল্টি মিস করেছেন। ডিয়েগো লুগানোর সেই ব্যর্থতাতেই ফাইনাল বঞ্চিত উরুগুয়ে। কিন্তু এখানেই থেমে নেই তার দূর্ভাগ্য। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী খেলায় মেক্সিকোকে পেনাল্টি উপহার দিয়েছেন লুগানো মারাত্মক এক ফাউল করে। সুবাদে লালকার্ড পেয়ে মাঠও ছাড়তে হয়েছে উরুগুয়ে অধিনায়ককে। আর ১০ জনের দলের বিপক্ষে ৩-১ গোলে ম্যাচ জিতে কোপা আমেরিকার তৃতীয় স্থান পেয়েছে মেক্সিকানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 10:47 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

কারাকাস, ১৫ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ব্রাজিলের বিপক্ষে সাডেন ডেথে পেনাল্টি মিস করেছেন। ডিয়েগো লুগানোর সেই ব্যর্থতাতেই ফাইনাল বঞ্চিত উরুগুয়ে। কিন্তু এখানেই থেমে নেই তার দূর্ভাগ্য। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী খেলায় মেক্সিকোকে পেনাল্টি উপহার দিয়েছেন লুগানো মারাত্মক এক ফাউল করে। সুবাদে লালকার্ড পেয়ে মাঠও ছাড়তে হয়েছে উরুগুয়ে অধিনায়ককে। আর ১০ জনের দলের বিপক্ষে ৩-১ গোলে ম্যাচ জিতে কোপা আমেরিকার তৃতীয় স্থান পেয়েছে মেক্সিকানরা। সেবাস্তিয়ান আব্রিউর গোলে এগিয়ে গিয়েছিল উরুগুয়েই। ২১ মিনিটের মাথায় ম্যাক্সিমিলানো পেরেরা হেড থেকে পাওয়া পাসে গোল করেন তিনি। কিন্তু ৩৭ মিনিটে লুগানোর ভুলে পাল্টে যায় ম্যাচের ভারসাম্য। পেনাল্টি এলাকায় জেরার্দো তোরেদোকে কন্ইু মেরে মার্চিং অর্ডার পান লুগানো। কুয়াউথেমক ব্লাঙ্কো গোল করে সমতায় ফেরান মেক্সিকোকে। ১০ জনের উরুগুয়ে এরপর আর পাত্তা পায়নি প্রতিপক্ষের কাছে। ৬৮ মিনিটে দূরপাল্লার এক শটে ব্যবধান বাড়ান ওমর ব্রাভো। মিনিট সাতেক পর একইভাবে জয়সূচক গোলটি করেন বদলি নামা আন্দ্রেস গুয়ার্দাদো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৬৪৫ঘ.