২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালের আগে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা আর আশাবাদী ব্রাজিল

এই একটি ম্যাচ থামিয়ে দিতে পারে যে কোনো ফুটবল-ভক্তের হৃৎস্পন্দন, স্তব্ধ করে দিতে পারে ফুটবল-বিশ্বের যে কোনো প্রান্ত। এই ম্যাচের দিকে ফুটবলপ্রেমীরা তাকিয়ে থাকেন আকুল নয়নে, অধীর আগ্রহে। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের এমনই আকর্ষণ, এই লড়াই নিয়ে এতটাই আকুলতা। আর সেটা যদি হয় আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে পুরনো টুর্নামেন্টের ফাইনালে! উত্তেজনা আর রোমাঞ্চের পারদ তা হলে পৌঁেছ যায় সর্বোচ্চ সীমায়। সেই উত্তেজনা-রোমাঞ্চ-অধীরতার মঞ্চ প্রস্তুত। রোববার (বাংলাদেশ সময় সোমবার ভোর ৩টা) ৪২তম কোপা আমেরিকার ফাইনালে যে মঞ্চে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2007, 05:00 PM

Updated : 26 Apr 2022, 02:32 PM

মারাকাইবো, ভেনেজুয়েলা, ১৪ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)