২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর পেছনে ছুটেছে মোহামেডান

ঢাকা মোহামেডান ২ : ফরাশগঞ্জ ১ আবাহনীর পেছন পেছন ছুটছে মোহামেডান। শনিবার তারা ২----১ গোলে ফরাশগঞ্জকে হারিয়ে ৩৫ পয়েন্ট পাওয়া ঢাকা আবাহনীর সঙ্গে সহাবস্থান নিয়েছে। তবে ১৬ ম্যাচ খেলে শীর্ষে থাকা আবাহনীর এই সংগ্রহ, যা অর্জন করতে মোহামেডানের এক ম্যাচ বেশি খেলতে হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2007, 02:43 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- ঢাকা মোহামেডান ২ : ফরাশগঞ্জ ১ আবাহনীর পেছন পেছন ছুটছে মোহামেডান। শনিবার তারা ২----১ গোলে ফরাশগঞ্জকে হারিয়ে ৩৫ পয়েন্ট পাওয়া ঢাকা আবাহনীর সঙ্গে সহাবস্থান নিয়েছে। তবে ১৬ ম্যাচ খেলে শীর্ষে থাকা আবাহনীর এই সংগ্রহ, যা অর্জন করতে মোহামেডানের এক ম্যাচ বেশি খেলতে হয়েছে। প্রথম লেগেও ফরাশগঞ্জকে ৩----১ গোলে হারিয়েছিল ঢাকা মোহামেডান। এবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় লেগের ম্যাচে সবাইকে চমকে দিয়ে ফরাশগঞ্জই এগিয়ে গিয়েছিল। ৯ মিনিটে গোলটি করেন অরূপ কুমার। কিন্তু ওই গোল তারা ধরে রাখতে পারেনি বেশিক্ষণ, ৩৫ মিনিটেই মোহামেডানের এমেকার গোলে ম্যাচ সমতায় ফেরে। ৬৫ মিনিটে জাহিদের হোসেনের গোলে এগিয়ে যায় মোহামেডান, যা শেষপর্যন্ত ধরে রেখে তারা ম্যাচ জিতে নেয়। এই জয় মোহামেডানকে এখনো বি. লিগের শিরোপার দৌড়ে টিকিয়ে রেখেছে। আবাহনী কোনো ম্যাচ হেরে গেলেই উজ্জ্বল হয়ে যাবে তাদের শিরোপা--স্বপ্ন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২০২৪ঘ.