২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি ও রবিনিয়োর অন্য ধরনের লড়াই

এবারের কোপা আমেরিকায় ব্রাজিল ও আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা কে? হঠাৎ প্রশ্নটা শুনলে যে কেউ একটু হতচকিত হয়ে যেতে পারে। আবার উত্তর খোঁজার জন্য খুব বেশি মাথা ঘামানোরও দরকার নেই। কাকা-রোনালদিনিয়োর অনুপস্থিতিতে রবিনিয়োই যে কোপার ৪২তম আসরে ব্রাজিলিয়ানদের সবচেয়ে বড় আশা-ভরসার প্রতীক, তা না বললেও চলছে। ৬ গোল করে ব্রাজিলের ফাইনালে উত্তরণে সবচেয়ে বড় ভূমিকা রেখে সেই ভরসার প্রতিদানও ভাল মতো দিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। অন্যদিকে আর্জেন্টিনার ক্ষেত্রে সেই বড় তারকা অবশ্যই লিওনেল মেসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2007, 01:05 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

মারাকাইবো, ভেনেজুয়েলা, ১৪ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- এবারের কোপা আমেরিকায় ব্রাজিল ও আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা কে? হঠাৎ প্রশ্নটা শুনলে যে কেউ একটু হতচকিত হয়ে যেতে পারে। আবার উত্তর খোঁজার জন্য খুব বেশি মাথা ঘামানোরও দরকার নেই। কাকা-রোনালদিনিয়োর অনুপস্থিতিতে রবিনিয়োই যে কোপার ৪২তম আসরে ব্রাজিলিয়ানদের সবচেয়ে বড় আশা-ভরসার প্রতীক, তা না বললেও চলছে। ৬ গোল করে ব্রাজিলের ফাইনালে উত্তরণে সবচেয়ে বড় ভূমিকা রেখে সেই ভরসার প্রতিদানও ভাল মতো দিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। অন্যদিকে আর্জেন্টিনার ক্ষেত্রে সেই বড় তারকা অবশ্যই লিওনেল মেসি। দু বছর আগে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য দিয়ে যার ফুটবল বিশ্বে সরব আগমন, সেই মেসি ভেনেজুয়েলায় যেন জাদুর দন্ড হাতে উপস্থিত। সেমিফাইনালে মেক্সিকোর বিপক্ষে সেই জাদুর ঝলক দেখিয়ে চোখধাঁধানো এক চিপে করা তার অবিস্মরণীয় গোলটার কথা কি কখনো ভোলা সম্ভব? রোববার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনাল তাই মেসি-রবিনিয়োর জন্যও অন্য ধরনের এক লড়াই। লড়াইটা শুধু মধুর এক জয় এনে দিয়ে দলকে শিরোপা জেতানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার মধ্যেও ছড়িয়ে থাকবে। বয়সে রবিনিয়ো মেসির চেয়ে প্রায় সাড়ে তিন বছরের বড়। রবিনিয়োর জন্ম ১৯৮৪ সালের ২৫ জানুয়ারি, আর মেসির '৮৭-র ২৪ জুন। কিন্তু ফ্টুবল দক্ষতা ও সাফল্যের বিচারে মেসিকে এগিয়ে রাখতেই হবে। ২০০৫এর জুনে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত যুব বিশ্বকাপ বলতে গেলে 'মেসি-ময়' এক টুর্নামেন্ট। ৬ গোল করে তিনিই সেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা, সেরা ফুটবলারের পুরস্কারও অবিসংবাদিতভাবে আর্জেন্টিনার 'নতুন ম্যারাডোনা'র হাতেই উঠেছিল। তার অসাধারণ নৈপুণ্যে আলোকিত হয়ে থাকা সেবারের যুব বিশ্বকাপের চ্যাম্পিয়নও আর কেউ নয়