২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল-আর্জেন্টিনার স্বপ্নের ফাইনালের অপেক্ষায়

এবারের কোপা আমেরিকায় দু দলের খেলার ধরন আর পারফরম্যান্স দুটোর ব্যবধানই বেশ চোখে পড়ার মতো। প্রথম ম্যাচ থেকে টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেভারিট আর্জেন্টিনার খেলায় যে বিধ্বংসী আক্রমণের ঝড়, তা সেমিফাইনাল পর্যন্ত অব্যাহত। অন্যদিকে ব্রাজিলের খেলায় কখনো-কখনো আক্রমণের ঝলক দেখা গেলেও তা নিয়মিতভাবে মাঠে অনুদিত হয়নি। সব কিছুর হিসাব-নিকাশের পর রোববার ফুটবল-বিশ্বকে আলোড়িত করে তোলা ফাইনালে আর্জেন্টাইনরা যে অনেকখানি এগিয়ে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে যে-ই এগিয়ে থাকুক না কেন, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মানেই অন্য রকম এক উত্তেজনার আমেজ, চরম নাটকীয়তার জন্য ফুটবলপ্রেমীদের প্রতীক্ষা। সেই প্রতীক্ষা শেষ হবে রোববার বাংলাদেশ সময় রাত ৩টা ৫ মিনিটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2007, 03:45 PM

Updated : 26 Apr 2022, 02:32 PM

মারাকাইবো, ভেনেজুয়েলা, ১৩ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)