ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- ছোটখাটো এক অঘটন ঘটিয়েছে রহমতগঞ্জ, চট্টগ্রামে গিয়ে তারা চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে ২----১ গোলে। সুবাদে প্রথমবারের মতো রহমতগঞ্জ পয়েন্ট তালিকায় সর্বনিম্ন অবস্থান থেকে এক ধাপ ওপরে ওঠে এসেছে। ১৭ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট, চট্টগ্রাম আবাহনীর একই সংগ্রহ হলেও ১৮ ম্যাচ খেলার কারণে তারা সর্বনিম্ন অবস্থানে চলে গেছে।
গোলশূন্য প্রথমার্ধের পর ৫৭ মিনিটে আদেঙ্কার গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। তার দুমিনিট পরেই এই নাইজেরিয়ানের দ্বিতীয় গোলে ২---০ তে এগিয়ে যায় তারা। ৮২ মিনিটে একটি গোল শোধ করে ব্যবধান কমান চট্টগ্রাম আবাহনীর নেপালি স্ট্রাইকার সন্তোষ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/১৯৪৭ঘ.
bdnews24