২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রায় শেষই হয়ে গেলো মুক্তিযোদ্ধার সম্ভাবনা

যা একটু সম্ভাবনা ছিল মুক্তিযোদ্ধার তা--- ও শেষ করে দিল আরামবাগ। এমনিতেই বি. লিগ শিরোপার স্বপ্ন দেখাটা কঠিন হয়ে গিয়েছিল মুক্তিযোদ্ধার জন্য, পুরোটাই নির্ভর করছিল ঢাকা আবাহনী ও মোহামেডানের পয়েন্ট হারানোর ওপর। কিন্তু বৃহস্পতিবার নিজেরাই ২----১ গোলে আরামবাগের কাছে হেরে ১৮ খেলায় ৩৩ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড় থেকে ছিটকে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 03:14 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) ---- আরামবাগ ২ : মুক্তিযোদ্ধা ১ যা একটু সম্ভাবনা ছিল মুক্তিযোদ্ধার তা--- ও শেষ করে দিল আরামবাগ। এমনিতেই বি. লিগ শিরোপার স্বপ্ন দেখাটা কঠিন হয়ে গিয়েছিল মুক্তিযোদ্ধার জন্য, পুরোটাই নির্ভর করছিল ঢাকা আবাহনী ও মোহামেডানের পয়েন্ট হারানোর ওপর। কিন্তু বৃহস্পতিবার নিজেরাই ২----১ গোলে আরামবাগের কাছে হেরে ১৮ খেলায় ৩৩ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড় থেকে ছিটকে পড়েছে। অথচ আগের ম্যাচে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা আলফাজ ও মতিউর মুন্নারা খেলেছেন এই ম্যাচে। প্রথমে গোলও করেছে তারা, কিন্তু ঐ পর্যন্তই! এবারের মুক্তিযোদ্ধা যে অধারাবাহিকতারই প্রতিশব্দ। একটা ম্যাচ ভাল খেললে পরের ম্যাচের জন্য আপনি আশাবাদী হতে পারবেন না মুক্তিযোদ্ধাকে নিয়ে। পুরো লিগে এই রহস্যময় চরিত্র বজায় থাকায় তারকাখচিত মুক্তিযোদ্ধার জন্য শেষপর্যন্ত দুঃস্বপ্নের এক মিশন হয়ে থাকছে প্রথম পেশাদার লিগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচেও শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল তাদের হাতেই। ১৮ ও ৩২ মিনিটে দুটো দুর্দান্ত সুযোগ পেলেও গোলরক্ষক পিরুর দক্ষতার বেঁচে যায় আরামবাগ। প্রথমে আলফাজ ও পরে মতিউর মুন্নার শট ঠেকিয়েছেন এই গোলরক্ষক। কিন্তু ৩৬ মিনিটে গিয়ে আর পারেননি, ডানদিক থেকে নাইজেরিয়ান ব্রাহিমের বানিয়ে দেওয়া বলে আলফাজ বাঁ পায়ের শটে মুক্তিযোদ্ধাকে এগিয়ে নেন। কিন্তু প্রথমার্ধের শেষ মিনিটে আরামবাগের গোল শোধের মধ্য দিয়েই পরিষ্কার হয়ে যায় ম্যাচের নিয়ন্ত্রণ হাত বদল হচ্ছে। এবং হয়েছেও তাই। শুরু প্রথমার্ধের শেষ মিনিটে, নাইজেরিয়ান ডমিনিকের ক্রসে আরেক নাইজেরিয়ান ইড্ডির হেডে ম্যাচে ফেরে আরামবাগ। ৬৭ মিনিটে সমতা ভেঙ্গে দলকে এগিয়ে নেন জুকু। মাঝমাঠ থেকে মুক্তিযোদ্ধার ডিফেন্সে উড়ে আসা বলটি বিপদমুক্ত করতে গিয়ে ঘানসা সেটা আবার ঠেলে দেন মাঝমাঠে। কিন্তু তাতেই বিপদ আরো ঘনিয়ে এলো, প্রায় ৩০ গজ দূর থেকে জুকুর নেওয়া তীব্র গতির শট মুক্তিযোদ্ধার গোলরক্ষক তিতুমীর চৌধুরীকে ফাঁকি দিয়ে জালে ঢুকে গেলে আরামবাগ ২----১ গোলে এগিয়ে যায়। ৭১ মিনিটে অবশ্য মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরানোর মতো একটি শট নিয়েছিলেন কাঞ্চন। কিন্তু সেটা ফিরে আসে ক্রসবারে লেগে। ওটা থেকে গোল হলে ম্যাচ ড্র হয়ত হতো, কিন্তু মুক্তিযোদ্ধার সামগ্রিক শিরোপা সম্ভাবনার দৃষ্টিকোন থেকে ড্র আর হারের খুব বেশি ফারাক নেই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১০৫ঘ.