ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে বি. লিগের শিরোপা জয়ের পথে আরেকধাপ এগিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড।
বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পেনাল্টি থেকে নজরুলের দেওয়া একমাত্র গোলে জিতেছে আবাহনী।
এই জয়ের ফলে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/১৮৩৪ ঘ.
bdnews24