ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- পরস্পর বিপরীত অবস্থান থেকে ' বিগ ম্যাচ '-- এর লড়াইয়ে নামছে ঢাকা আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন। গায়ে 'বিগ ম্যাচ'র তকমা থাকলেও এবারের ক্ষয়িষ্ণু ব্রাদার্স শিরোপা--- দৌড় থেকে ছিটকে গেছে আগেই। আর দৌড়ে অনেকটা এগিয়ে থাকা আবাহনীর শিরোপা স্বপ্ন দেখার সুযোগ অনেক বেশি।
১৫ খেলায় ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ঢাকা মোহামেডানের (১৬ ম্যাচে ৩২) সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয়স্থানে থেকে প্রথম বি. লিগ জয়ের স্বপ্ন দেখছে ঢাকা আবাহনী। ৩৩ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা সবার ওপরে থাকলেও বেশি ম্যাচ খেলেছে তারা; ১৭ টি। সুতরাং হিসাবটা দাঁড়াচ্ছে, বাকি ৫ টা ম্যাচে আবাহনী পয়েন্ট না হারালেই চ্যাম্পিয়ন ! এই সম্ভাবনার জায়গায় দাঁড়িয়ে আবাহনী অধিনায়ক আরিফ খান জয় ম্যাচটাকে শিরোপা জয়ের সোপান হিসেবেই দেখছেন, "এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এটা জিতলেই শিরোপার অনেক কাছাকাছি চলে যাবো আমরা।" ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট পাওয়া ব্রাদার্সের এই স্বপ্নও আর অবশিষ্ট নেই, তাই দলকে উদ্দীপ্ত করার জন্য অধিনায়ক মাসুদ রানাকে বলতে হচ্ছে, "এটা কেবলই মর্যাদার লড়াই আমাদের জন্য। একরকম চাপমুক্ত হয়েই খেলবো আমরা।" মানে আবাহনীর গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাদার্সের পাওয়ার আছে সামান্যই।
তাই বলে ম্যাচটাকে হালকাভবে নেওয়ার সুযোগ নেই ঢাকা আবাহনীর। কারণ প্রথম লেগে তারা পয়েন্ট হারিয়েছিল এই ব্রাদার্সের সঙ্গে গোলশূন্য ড্র করে। সেই ভয় তো তাদের তাড়া করবেই। তখন অবশ্য আবাহনী গোল---খরা রোগে আক্রান্ত ছিল। দেশের সেরা স্ট্রাইকার জাহিদ হোসেন এমিলি একেবারেই নি
bdnews24