পুয়ের্তো লা ক্রুজ, ভেনেজুয়েলা, ১০ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- সেমিফাইনালে কারা ফেবারিট? ব্রাজিল এবং উরুগুয়ের মধ্যে বেছে নিতে হলে বোদ্ধারা ভোট দেবেন প্রথম দলকেই। কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা চিলির বিপক্ষে কোয়ার্টার ফাইনাল জিতেছে ৬-১ গোলে। ফুটবল ঐতিহ্য এবং সাম্প্রতিক রেকর্ড এগিয়ে রাখছে তাদের। এবং পিছিয়েও! টুর্নামেন্টটি কোপা আমেরিকা বলেই। কারণ ব্রাজিলের ৭টির বিপরীতে ঠিক দ্বিগুণ শিরোপা জিতেছে উরুগুয়ে। প্রথম দুটো বিশ্বকাপের মতো প্রথম দুটো কোপাও ঘরে তুলেছিল তারাই। তাই কোনো দিক থেকেই পিছিয়ে নেই "সেলেস্তে"রা। বুধবার বাংলাদেশের ভোররাতের এই সেমিফাইনালটি তাই কোনো বিচারেই একতরফা ভাবার জো নেই।
ফাইনালে দু'দলের মুখোমুখি তিনবার। এরমধ্যে '৯৯তে প্যারাগুয়ের মাটিতে জয় পেয়েছিল ব্রাজিল। '৯৫তে তাদের হারিয়ে চৌদ্দতম শিরোপাটি জিতেছিল উরুগুয়ে। তিনবছর আগে পেরুতে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই প্রতিদ্বন্দ্বী। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটি ব্রাজিল জিতেছে টাইব্রেকারে ৫-৩ গোলে। কিন্তু সা
bdnews24