লন্ডন, ৯ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ম্যাচ শেষে ঐতিহ্যবাহী "সুইডিশ হাগ" দিয়ে আলিঙ্গনে জড়ালেন দুজন। বিয়ন বোর্গ খুশী। যোগ্য হাতেই তার রেকর্ডটা গেছে। রেকর্ড বলতে টানা ৫ বার উইম্বলডন জয়। ১৯৭৬ থেকে ১৯৮০ সালে রেকর্ডটা গড়েছিলেন পুরুষদের টেনিসের এই জীবন্ত কিংবদন্তী। সোমবার তা ছুঁলেন রজার ফেদেরার। রাফায়েল নাদালকে প্রায় পৌনে চার ঘণ্টার এক ম্যারাথন দ্বৈরথে হারালেন বর্তমান নাম্বার ওয়ান।
bdnews24