২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা-মেক্সিকো

গ্র"প পর্যায়ে যেখানে গোলখরা, কোয়ার্টার ফাইনালে সেখানে গোল বন্যা! রোববারের দু কোয়ার্টার ফাইনালে গোল হয়েছিল ১২টি। সোমবার ১০টি। পেরুকে ৪-০ গোলে একরকম উড়িয়ে দিয়ে জিতেছে আর্জেন্টিনা। অন্য ম্যাচে ১০ জনের প্যারাগুয়েকে নিয়ে ছেলেখেলা করেছে মেক্সিকো, জিতেছে ৬-০ গোলে। শুরু থেকে শেষ পর্যন্ত যে খেলাটা খেলেছে আর্জেন্টিনা, তার বিশেষণ হয় একটাই---প্রতিপক্ষকে ছিড়েখুড়ে ফেলা। নিতান্ত ভাগ্য পক্ষে ছিল বলে বিরতি পর্যন্ত ম্যাচটা গোলশুন্য রাখতে পেরেছে পেরু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 07:00 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

বারকুইসিমেতো, ৯ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গ্র"প পর্যায়ে যেখানে গোলখরা, কোয়ার্টার ফাইনালে সেখানে গোল বন্যা! রোববারের দু কোয়ার্টার ফাইনালে গোল হয়েছিল ১২টি। সোমবার ১০টি। পেরুকে ৪-০ গোলে একরকম উড়িয়ে দিয়ে জিতেছে আর্জেন্টিনা। অন্য ম্যাচে ১০ জনের প্যারাগুয়েকে নিয়ে ছেলেখেলা করেছে মেক্সিকো, জিতেছে ৬-০ গোলে। শুরু থেকে শেষ পর্যন্ত যে খেলাটা খেলেছে আর্জেন্টিনা, তার বিশেষণ হয় একটাই---প্রতিপক্ষকে ছিড়েখুড়ে ফেলা। নিতান্ত ভাগ্য পক্ষে ছিল বলে বিরতি পর্যন্ত ম্যাচটা গোলশুন্য রাখতে পেরেছে পেরু। অবশ্য ভালো ডিফেন্ডিং এবং কিপিংয়ের প্রশংসাও করতে হয় তাদের। কিন্তু বিরতির পর কার্লোস তেভেজ নেমেই আক্রমণের ধারাটা আরো বেগবান করলেন আর্জেন্টাইনদের। চার গোলের তিনটিতেই তার অবদান। শুরুটা করলেন হুয়ান রোমান রিকুয়েলমে। তেভেজের ফ্লিককে বাঁ পায়ের দারুণ শটে জালে পৌঁছান তিনি। দ্বিতীয় গোল মেসির। রিকুয়েলমে পেরুর ডিফেন্স ভেঙ্গে চুরে পাস দিয়েছেন বার্সেলোনার এই স্ট্রাইকারকে। সুবাদে ঠাণ্ডামাথার লক্ষ্যভেদ। তেভেজ ও মেসির দারুণ এক যুথবদ্ধ আক্রমণ থেকে তৃতীয় গোল পেয়েছে আর্জেন্টিনা। মেসির দুর্দান্ত শটে পেরু কিপারের মরিয়া সেভে ফিরতি বল পায়ে পেয়ে গোল করেছেন হ্যাভিয়ার মাশেরানো। রিকুয়েলমে ম্যাচে দ্বিতীয় ও টুর্নামেন্টে তার চতুর্থ গোলটি করেছেন দুর্দান্ত গতিতে ডিভেন্স ভেদ করে ঢুকে যাওয়া তেভেজের নিঃস্বার্থ পাস থেকে। দিনের অন্য কোয়ার্টার ফাইনালে প্রথম পাঁচ মিনিটেই লেখা হয়ে গেছে ম্যাচের ফলাফল। প্যারাগুয়ে ম্যাচ থেকে বেরিয়ে গেছে গোলকিপার আলদো বোবাদিলা মার্চিং অর্ডার পাওয়ায়। তা থেকে আর বেরিয়ে আসা হয়নি তাদের। খেলা শুরু হতে না হতেই বক্সের মধ্যে নেরি ক্যাস্টিলোকে ফাউল করেন বোবাদিলা। সুবাদেই লাল কার্ড, আর পেনাল্টিতে গোল করেন ক্যাস্টিলো। ২৭ মিনিটে গেরার্ডো টোরাডো নিচু এক শটে ব্যবধান বাড়ান। ৩৮ মিনিটে ক্যাস্টিলোর পা থেকে আসে তার দ্বিতীয় গোল, মেক্সিকোর তৃতীয়। বিরতির পর আরো তিনটি। করেছেন ফার্নান্দো আর্চে, কুয়াথামোক ব্ল্যাঙ্কো ও ওমার ব্রাভো। বুধবার সেমিফাইনালে আর্জেন্টিনা-মেক্সিকো মুখোমুখি হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১২৫৫ঘ.