২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস গড়লেন ফেদেরার

চতুর্থ সেট পর্যন্ত সমানে সমান। টানা ৩৫ ম্যাচ জিতে টানা ৫ম উইম্বলডন জয়- রজার ফেদেরারের ইতিহাস গড়ায় ভালোই বাদ সাধছিলেন রাফায়েল নাদাল। কিন্তু টেনিসের নাম্বার ওয়ান আর টুর দ্বৈরথ শেষ পর্যন্ত পক্ষে গেছে ফেদেরারেরই। ইতিহাস গড়েছেন এই সুইস। শেষ সেটে একরকম উড়িয়েই দিয়েছেন নাদালকে। ৭-৬, ৪-৬, ৭-৬, ২-৬, ৬-২ গেমে হারিয়ে ছুঁয়েছেন উইম্বলডনের কিংবদন্তী বিয়ন বোর্গকে। এর আগে একমাত্র বোর্গই টানা ৫বার জিতেছেন ঘাসের কোর্টের এই গ্র্যান্ড স্লাম। এবং এটা ফেদেরারের ১১তম শিরোপা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 05:16 PM

Updated : 26 Apr 2022, 02:31 PM

উইম্বলডন, ৮ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- চতুর্থ সেট পর্যন্ত সমানে সমান। টানা ৩৫ ম্যাচ জিতে টানা ৫ম উইম্বলডন জয়- রজার ফেদেরারের ইতিহাস গড়ায় ভালোই বাদ সাধছিলেন রাফায়েল নাদাল। কিন্তু টেনিসের নাম্বার ওয়ান আর টুর দ্বৈরথ শেষ পর্যন্ত পক্ষে গেছে ফেদেরারেরই। ইতিহাস গড়েছেন এই সুইস। শেষ সেটে একরকম উড়িয়েই দিয়েছেন নাদালকে। ৭-৬, ৪-৬, ৭-৬, ২-৬, ৬-২ গেমে হারিয়ে ছুঁয়েছেন উইম্বলডনের কিংবদন্তী বিয়ন বোর্গকে। এর আগে একমাত্র বোর্গই টানা ৫বার জিতেছেন ঘাসের কোর্টের এই গ্র্যান্ড স্লাম। এবং এটা ফেদেরারের ১১তম শিরোপা। গ্র্যান্ড স্ল্যাম জয়ে টেনিসের অলটাইম গ্রেটদের শীর্ষে থাকা পিট সা