ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না নিলেও কাজ শুরু করে দিয়েছেন সৈয়দ নাঈমুদ্দিন। ব্রাদার্সের এই ভারতীয় ফুটবল কোচ রোববার দেশী কোচদের নিয়ে একসঙ্গে মুক্তিযোদ্ধা --- খুলনা আবাহনীর খেলা উপভোগ করেছেন।
দেশী কোচ মানে যারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বেতনভুক্ত হাসানুজ্জামান বাবলু, জোবায়ের নিপু, জিলানীদের নিয়ে একসঙ্গে খেলা দেখেছেন নাঈমুদ্দিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসে। বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব নেওয়ার আগেই স্থানীয় কোচদের সঙ্গে বসে যেন তিনি নিজের কর্ম পদ্ধতি বুঝিয়ে দিলেন।
তবে এখনো তার সঙ্গে বাফুফের কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। বাফুফের উপ সম্পাদক মঞ্জুর হোসেন মালু জানিয়েছেন, "তার সঙ্গে কথা হয়েছে। টাকা--পয়সার বিষয়টা এখনো ঠিক হয়নি, তবে হয়ে যাবে শিগগিরই।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২১১৫ঘ.
bdnews24