২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা সাফ গেমসে দৌড়াবেন মাহবুব আলম !

আবার ট্র্যাকে ফেরার ঘোষনা দিয়েছেন মাহবুব আলম। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হয়ে আগামী বছর ঢাকায় অনুষ্ঠেয় সাফ গেমসে অংশগ্রহণের ঘোষণা দিলেন '৯৫ ও '৯৯ সাফ গেমসের সোনাজয়ী এই অ্যাথলেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2007, 04:08 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)----- আবার ট্র্যাকে ফেরার ঘোষনা দিয়েছেন মাহবুব আলম। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হয়ে আগামী বছর ঢাকায় অনুষ্ঠেয় সাফ গেমসে অংশগ্রহণের ঘোষণা দিলেন '৯৫ ও '৯৯ সাফ গেমসের সোনাজয়ী এই অ্যাথলেট। শুক্রবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে ২৩তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস। তাতে মশাল প্রজ্জ্বলনের ভার পড়েছিল মাহবুবের ওপর। তার আগেই ৩৫ বছর বয়সী এই অ্যাথলেট জানিয়েছেন, "আমি দু মাস ধরে প্র্যাকটিস করছি আগামী সাফ গেমসে অংশ নেওয়ার জন্য।" শুনেই সম্পুরক প্রশ্ন, এই বয়সে কী অপনি পারবেন ? "আমি সাফ গেমসে যে টাইমিং করে সোনা জিতেছি সেটাই তো কেউ করতে পারে না এখন। টানা প্র্যাকটিস করে গেলেই হবে"---- খুব আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিলেন সোনাজয়ী এই অ্যাথলেট। ১৯৯৫ সালে মাদ্রাজ সাফ গেমসে মাহবুব ২০০ মিটারে সোনা জিতেন ২১.২২ সেকেন্ড টাইমিং করে। চার বছর পর কাঠমান্ডু সাফ গেমসে তিনি ২১.১৫ সেকেন্ডে ২০০ মিটার শেষ করে ফটো ফিনিশে দ্বিতীয় হন। ওই আসরে ১০০ মিটার