২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিন শেষে পয়েন্ট তালিকায় বিকেএসপি শীর্ষে

শুক্রবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে মিল্ক ভিটা ২৩ তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস। দুদিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও সংস্থা থেকে মোট ৩০৫ জন অ্যাথলেট অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী দিনে হয়েছে ১২ টি ইভেন্ট, তাতে বিকেএসপি ৬টি সোনা, ৫টি রূপা ও ২টি ব্রোঞ্জ নিয়ে শীর্ষে আছে পদক তালিকায়। ৩টি সোনা ২টি রূপা ও ৩টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে আছে নোয়াখালী জেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2007, 03:34 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) ----- শুক্রবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে মিল্ক ভিটা ২৩ তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস। দুদিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও সংস্থা থেকে মোট ৩০৫ জন অ্যাথলেট অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী দিনে হয়েছে ১২ টি ইভেন্ট, তাতে বিকেএসপি ৬টি সোনা, ৫টি রূপা ও ২টি ব্রোঞ্জ নিয়ে শীর্ষে আছে পদক তালিকায়। ৩টি সোনা ২টি রূপা ও ৩টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে আছে নোয়াখালী জেলা। প্রতিযোগিতা সকাল থেকে শুরু হলেও বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব গোলাম মোস্তফা তালুকদার। এসময় উপস্থিত ছিলেন অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি দিদারুল আনোয়ার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২১১৬ঘ.