ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভারতীয় জাতীয় দলের সাবেক কোচ সৈয়দ নাঈমুদ্দিনকে বাংলাদেশের দায়িত্ব দিতে চাচ্ছে বাফুফে। কোচিংয়ের জন্য ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরষ্কার ''দ্রোনাচার্য'' উপাধি পাওয়া নাঈমুদ্দিনও বাংলাদেশের কোচ হতে সাগ্রহে রাজি। বি লিগে ব্রাদার্স ক্লাবের দায়িত্বে থাকা নাঈমুদ্দিন শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন সেটা। সনৎ বাবলার নেয়া এই সাক্ষাৎকারে একইসঙ্গে উঠে এসেছে তার কোচিং দর্শন, বাংলাদেশের ফুটবলের মুল্যায়নসহ আরও অনেক কিছু।
প্রশ্ন : নিজের দেশের বাইরে আপনি কাজ করেছেন কেবল ব্রাদার্স ইউনিয়নে। ২০০৩--০৪ মৌসুমে তাদের লিগ শিরোপা উপহার দিয়েছেন। এবারও আপনি তাদের কোচ, এখানে কাজটা কেমন উপভোগ করছেন ?
নাঈমুদ্দিন : ভালই, চেনা পরিবেশ ও চেনা মানুষদের সঙ্গে কাজ করছি। তাছাড়া খোকা ভাইয়ের (সাদেক হোসেন খোকা) সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। তবে দল ভাল খেললে আরো ভাল লাগতো। এবারের দলটা শিরোপাজয়ী দলটার চেয়ে একটু ভিন্ন। খেলোয়াড়রা চেষ্টা করছে, তাদের আন্তরিকতায় কোনো ঘাটতি নেই। মূল সমস্যা হয়ে গেছে খেলার ধারাবাহিকতায়। প্রথম লেগে দলটা আস্তে আস্তে ভাল খেললেও দ্বিতীয় লেগে ওই ধারাবাহিকতায় ছেদ পড়ছে।
প্রশ্ন : আপনি কি জানেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনও আপনার কথা ভাবছে ? বাংলাদেশ দলের কোচ হওয়ার জন্য আপনার কাছে আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসবে তারা।
নাঈমুদ্দিন : এটা শুনে আমি খুব সম্মানিত বোধ করছি। যে দেশে যাদুকর সামাদের মতো ফুটবলারের জন্ম সেখানে আমাকে কোচ করার কথা ভাবা হচ্ছে, এটা সত্যিই আমার জন্য ভীষণ গর্বের ব্যাপার। আমার হয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলেছেন আমের খান (ব্রাদার্স ম্যানেজার)। ফেডারেশনের কর্তাদের সঙ্গে আমারও কথা হয়েছে, তারা আগ্রহ দেখিয়েছে। আমিও ভাবছি বাংলাদেশের সঙ্গে ভারতের সংস্কৃতির তেমন কোনো পার্থক্য নেই, কাজ করাই যায়।
প্রশ্ন : আপনি তাহলে নতুন দায়িত্ব নিতে প্রস্তুত ?
নাঈমুদ্দিন : বলতে পারেন আমি শতভাগ প্রস্তুত। চ্যালেঞ্জটা নিতে চাই তবে এখনো কিছু বিষয় নিয়ে আলোচনা বাকি আছে। তার মধ্যে আর্থিক এবং কাজের ধরনের ব্যাপারটাও আছে। দেখা যাক কী হয়!
প্রশ্ন : আপনি নিশ্চয়ই ডিয়েগো ক্রুসিয়ানিকে চেনেন, এই আর্জেন্টাইন সর্বশেষ দায়িত্বে ছিলেন বাংলাদেশ দলের। কিন্তু তার ফিরে যাওয়াটা মোটেও সুখকর হয়নি। বাফুফে ক্রুসিয়ানির বেতন থেকে জরিমানার টাকা কেটে রেখেছিল, এ নিয়ে অনেক সমালোচনাও হয়েছিল।
নাঈমুদ্দিন : ওসব নিয়ে আমি ভাবতে চাই না। আমি আন্তরিকতা নিয়ে কাজ করবো, কাজের একটা লক্ষ্যও থাকবে। এটা করতে গেলে আমার ফেডারেশনেরও সাহায্য---সহযোগিতা দরকার। আমি যেমন তাদের সম্মান করবো তেমনি ফেডারেশনও আমার কাজটাকে সম্মান করবে বলে আশকরি।
প্রশ্ন : আপনি বাংলাদেশের ঘরোয়া ফুটবলকে দেখেছেন খুব কাছ থেকে। তেমনি বাংলাদেশ দলকে দেখেছেন প্রতিপক্ষ হিসেবে। কোথায় সমস্যা আমাদের ?
নাঈমুদ্দিন : ২০০৩--০৪ মৌসুমে আমি প্রথম বাংলাদেশের ঘরোয়া ফুটবল দেখি, তারপর এবার দেখলাম। আমার মনে হচ্ছে, ফুটবল লিগ বন্ধ থাকায় বিরূপ প্রভাব পড়েছে মাঠের খেলায় এবং মাঠের বাইরে ফুটবলানুরাগীদের মধ্যে। যতো বেশি খেলা হবে ততই লাভ, খেলোয়াড়দের মান বাড়বে, অভিজ্ঞতা বাড়বে, এ
bdnews24