ভেনেজুয়েলা, ৬ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ফেবারিটের মর্যাদা ধরে রেখেই কোপা আমেরিকায় এগিয়ে চলেছে আর্জেন্টিনা। শুক্রবার গ্র"পে নিজেদের শেষ ম্যাচে প্যারাগুয়েকে হারিয়েছে তারা ১ - ০ গোলে। গোল করেছেন হাভিয়ের মাসচেরানো। এ জয়ের ফলে টানা তিন ম্যাচ জিতে গ্র"পসেরা হয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। অন্যদিকে এ ম্যাচ হারলেও আর্জেন্টিনার মতো প্যারাগুয়েও আগেই নিশ্চিত করেছিল কোয়ার্টার ফাইনাল। শেষ আটে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা আর প্যারাগুয়ের প্রতিপক্ষ সেখানে মেক্সিকো। দিনের অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১ - ০ গোলে হারিয়েছে কলম্বিয়া। তবে দু দলের জন্য টুর্নামেন্ট শেষ হয়ে গিয়েছে আগেই।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসি/ ১২০০ ঘ.
bdnews24