২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইম্বলডনের সেমিফাইনালে মুখোমুখি ভেনাস ও ইভানোভিচ

উইম্বলডনের মহিলা এককের সেমিফাইনালে উঠেছেন ভেনাস উইলিয়ামস। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন ভেনাস ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন স্ভেৎলানা কুজনেৎসোভাকে। সেমিফাইনালে তার প্রতিপক্ষ আনা ইভানোভিচ। অন্য কোয়ার্টার ফাইনালে এবারের ফ্রেঞ্চ ওপেনের রানারআপ ইভানোভিচ প্রতিপক্ষের তিনটি ম্যাচ পয়েন্ট নষ্ট করে ৪-৬, ৬-২, ৭-৫ গেমে হারিয়েছেন নিকোল ভাইদিসোভাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 04:38 PM

Updated : 26 Apr 2022, 02:30 PM

লন্ডন, ৫ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)