২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেতার চেষ্টাই ছিল না শেখ রাসেলের!

শেখ রাসেল ০ : আরামবাগ ০ হঠাৎ করেই যেন তারা হাল ছেড়ে দিয়েছে। উধাও হয়ে গেছে মরিয়া ভাব। প্রথম লেগে ভালভাবে শিরোপার দৌড়ে থাকা শেখ রাসেল দ্বিতীয় লেগের শুরুতেও শিরোপা স্বপ্ন নিয়ে ঝাঁপাতো মাঠে। বৃহস্পতিবার আরামবাগের বিপক্ষে ম্যাচে তাদের আন্তরিকতা ও চেষ্টায় ঘাটতি ছিল স্পষ্ট, যার নিটফল গোলশূন্য ড্র এবং ১৭ ম্যাচে সংগ্রহ ২৯ পয়েন্ট। টানা এই তৃতীয় ড্রয়ের ফলে শেখ রাসেলের প্রথম বি লিগের শিরোপা স্বপ্ন প্রায় হাওয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 03:22 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) ----- শেখ রাসেল ০ : আরামবাগ ০ হঠাৎ করেই যেন তারা হাল ছেড়ে দিয়েছে। উধাও হয়ে গেছে মরিয়া ভাব। প্রথম লেগে ভালভাবে শিরোপার দৌড়ে থাকা শেখ রাসেল দ্বিতীয় লেগের শুরুতেও শিরোপা স্বপ্ন নিয়ে ঝাঁপাতো মাঠে। বৃহস্পতিবার আরামবাগের বিপক্ষে ম্যাচে তাদের আন্তরিকতা ও চেষ্টায় ঘাটতি ছিল স্পষ্ট, যার নিটফল গোলশূন্য ড্র এবং ১৭ ম্যাচে সংগ্রহ ২৯ পয়েন্ট। টানা এই তৃতীয় ড্রয়ের ফলে শেখ রাসেলের প্রথম বি লিগের শিরোপা স্বপ্ন প্রায় হাওয়া। তবে প্রথম লেগের তুলনায় শেখ রাসেলের জন্য এটা ভাল ফল। কারণ আগেরবার এই আরামবাগের কাছেই তারা ১---০ গোলে হেরেছিল। তাছাড়া আগের দুটো ম্যাচে খুলনা আবাহনী ও ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ড্র করা শেখ রাসেলের কাছ থেকে বেশি প্রত্যাশা করাও ঠিক না। তারপরও প্রত্যাশার একটা জায়গা ছিল বি. লিগের শিরোপার কথা ভেবে। কিন্তু মাঠের খেলা দেখে উপস্থিতদের কেমন যেন গোলমেলে ঠেকল; খেলোয়াড়দের মধ্যে সেই ভাবনার এতটুকুও দেখা যায়নি। তাছাড়া বুরদ্বীপ ও তোয়াতে ইউনুসবিহীন অগোছালো শেখ রাসেল, প্রতিপক্ষ আরামবাগেরও অতো স্বপ্নটপ্ন নেই। তাই দুদলের মাঠের লড়াইটি মোটেও উপভোগ্য হয়নি। পরিকল্পিত আক্রমণও হয়েছে হাতেগোনা কয়েকটি। তার মধ্যে শেখ রাসেল গোল করার সেরা সুযোগটি পেয়েছিল ৫৫ মিনিটে। ডানদিক থেকে আমিনুলের মাইনাসে পা ছোঁয়ানোর মতো কেউ থাকলেই গোল পেয়ে যায়, না থাকায় বলটি আরামবাগের দ্বিতীয় বারে লেগে ফিরে আসে। এর আগে ৬ মিনিটের মাথায় ডানদিক থেকে কায়সারের পাঠানো বলটি মরোক্কোর নুরুদ্দিন নষ্ট করেছেন বাইরে মেরে। আরামবাগও কয়েকটি সুযোগ পেয়েছিল। ৫৩ মিনিটে শেখ রাসেলের গোলরক্ষক জিয়ার ভুলের সুযোগটা ডমিনিক কাজে লাগাতে পারলে ফলও হয়তো অন্যরকম হতো। বল ধরতে বেরিয়ে এসে জিয়া বিভ্রান্ত হলে ফাঁকা পোস্ট পেয়ে গিয়েছিলেন ডমিনিক, কিন্তু নেয়া শটটা তিনি ফাঁকা পোস্টে রাখতে পারেননি। তারপর ৭০ মিনিটে রিদনের বানিয়ে দেওয়া বলে ওই নাইজেরিয়ান আরেকটা সুযোগ নষ্ট করলে ম্যাচের ভাগ্য স্থির হয়ে যায় গোলশূন্য ড্র--তেই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১১৫ঘ.