লন্ডন, ৪ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বড় বোন জিতলেও ছোট বোন পেরে ওঠেননি। বুধবার উইম্বলডনে মেয়েদের এককের কোয়ার্টার ফাইনালে র্যাংকিংয়ের শীর্ষে থাকা জাস্টিন হেনিন ৬-৪, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে দিয়েছেন সেরেনা উইলিয়ামসকে। সেমিফাইনালে উঠেছেন মারিয়ন বার্তোলিও। অন্য কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের এই অষ্টাদশ বাছাই জিতেছেন নেদারল্যান্ডসের মিশেলা ক্রাইচেকের বিপক্ষে। সেরেনা হেরে যাবার ঠিক আগে চতুর্থ রাউন্ডে তার বড় বোন ভেনাস ৬-১, ৬-৩ গেমে দ্বিতীয় বাছাই মারিয়া শারাপোভাকে হারিয়ে পৌঁছে গেছেন কোয়ার্টার ফাইনালে। এছাড়া পুরুষ এককে তৃতীয় বাছাই অ্যান্ডি রডিক কোয়ার্টার ফাইনালে এবং দ্বিতীয় বাছাই ও ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল চতুর্থ রাউন্ডে উঠেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২৩৪৮ঘ.
bdnews24