২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাকাকে ছাড়তে কিছুতেই রাজি নয় এসি মিলান

কাকা কি এসি মিলানেই থাকছেন, নাকি তার নতুন ঠিকানা হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ? জল্পনাটা নিয়ে বেশ কিছু দিন ধরেই ফুটবল বিশ্ব আলোড়িত। মিলান অবশ্য শুরু থেকেই বলে যাচ্ছে এই ব্রাজিলিয়ান প্লেমেকারকে তারা কিছুতেই ছেড়ে দেবে না। মঙ্গলবার মিলানের সহ-সভাপতি আদ্রিয়ানো গ্যালিয়ানির কণ্ঠে আবারো প্রতিধ্বনিত হল কাকাকে ধরে রাখার প্রতিজ্ঞা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2007, 03:44 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

রোম, ৩ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কাকা কি এসি মিলানেই থাকছেন, নাকি তার নতুন ঠিকানা হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ? জল্পনাটা নিয়ে বেশ কিছু দিন ধরেই ফুটবল বিশ্ব আলোড়িত। মিলান অবশ্য শুরু থেকেই বলে যাচ্ছে এই ব্রাজিলিয়ান প্লেমেকারকে তারা কিছুতেই ছেড়ে দেবে না। মঙ্গলবার মিলানের সহ-সভাপতি আদ্রিয়ানো গ্যালিয়ানির কণ্ঠে আবারো প্রতিধ্বনিত হল কাকাকে ধরে রাখার প্রতিজ্ঞা। দিন কয়েক আগে কাকার বাবা একটা মিটিং করেছেন রিয়াল মাদ্রিদ কর্মকর্তাদের সঙ্গে। তার পর থেকে স্বাভাবিকভাবেই কাকার রিয়ালে চলে যাওয়ার গুঞ্জনটা জোরালো হয়েছে আরো। সেই গুঞ্জন থামিয়ে দেয়ার লক্ষ্যেই গ্যালিয়ানির দৃঢ়তাপূর্ণ মন্তব্য,"(রিয়ালের স্পোর্টিং ডিরেক্টর) পেদ্রাগ মিয়াইতোভিচকে কাকার ব্যাপারে আর আগ্রহ প্রকাশ না করার জন্য আমি বলেছি। তাকে বলেছি যে যথেষ্ট হয়েছে