২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার শীর্ষে ফিরে এল আবাহনী

আবাহনী আবার শীর্ষে। 'বি' লিগের ফিকশ্চারটা একটু অদ্ভুত, খেলার সংখ্যায় আবাহনী সবসময়ই পিছিয়ে থাকছে, সেই ব্যবধানটা ঘুচিয়ে ফেলে খেলা যখন সমান হচ্ছে তখন আবাহনী শীর্ষে চলে আসছে। গত কয়েক সপ্তাহ ধরেই চলতে থাকা এই দৃশ্যটা মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবার মঞ্চস্থ হলো, যখন ফরাশগঞ্জকে ৩-২ গোলে হারিয়ে আবাহনী আবার ফিরে এল শীর্ষস্থানে। ১৫ ম্যাচে নবম এই জয়ের সুবাদে তাদের পয়েন্ট ৩২। তাদের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে এই ম্যাচের আগ পর্যন্ত শীর্ষে থাকা মুক্তিযোদ্ধা, তারা কিন্তু ম্যাচ খেলেছে ১৬টি। ফরাশগঞ্জের এটি ১৬তম ম্যাচ এবং ষষ্ঠ পরাজয়। ১৮ পয়েন্ট নিয়ে তারা এখন সপ্তম স্থানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2007, 12:42 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, ৩ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)----- আবাহনী আবার শীর্ষে। 'বি' লিগের ফিকশ্চারটা একটু অদ্ভুত, খেলার সংখ্যায় আবাহনী সবসময়ই পিছিয়ে থাকছে, সেই ব্যবধানটা ঘুচিয়ে ফেলে খেলা যখন সমান হচ্ছে তখন আবাহনী শীর্ষে চলে আসছে। গত কয়েক সপ্তাহ ধরেই চলতে থাকা এই দৃশ্যটা মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবার মঞ্চস্থ হলো, যখন ফরাশগঞ্জকে ৩-২ গোলে হারিয়ে আবাহনী আবার ফিরে এল শীর্ষস্থানে। ১৫ ম্যাচে নবম এই জয়ের সুবাদে তাদের পয়েন্ট ৩২। তাদের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে এই ম্যাচের আগ পর্যন্ত শীর্ষে থাকা মুক্তিযোদ্ধা, তারা কিন্তু ম্যাচ খেলেছে ১৬টি। ফরাশগঞ্জের এটি ১৬তম ম্যাচ এবং ষষ্ঠ পরাজয়। ১৮ পয়েন্ট নিয়ে তারা এখন সপ্তম স্থানে। স্কোরলাইন দেখেই বোঝা যাচ্ছে ম্যাচটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আর স্কোরলাইনের বাইরে যা জানানোর সেটা হলো দ ুদলই খেলেছে আক্রমণাত্মক ফুটবল। প্রথমার্ধে সেই ফুটবলটাতে ফরাশগঞ্জই ছিল এগিয়ে, প্রথমার্ধে প্রাধান্য ছিল তাদেরই। তবু খেলার প্রথম গোলটি আবাহনীর। মাত্র চতুর্থ মিনিটেই ওয়ালি ফয়সলের থ্রু থেকে বল জালে পাঠিয়ে আবাহনীকে এগিয়ে নেন এমিলি। কিন্তু এই অগ্রগামিতার স্থায়িত্ব মাত্র ৩ মিনিট। সপ্তম মিনিটেই ফরাশগঞ্জ স্ট্রাইকার রবিন একক প্রচেষ্টায় গোল করে ফিরিয়ে আনেন সমতা। সমতার রেশ কাটতে না কাটতেই ফরাশগঞ্জ আবাহনীকে চমকে দেয় আবার। এবার প্রায় ৩০ মিটার দূর থেকে অরূপের নেয়া শটটি কাউকে কিছু বুঝতে না দিয়ে জড়িয়ে যায় জালে। ১৩ মিনিটে ৩ গোল! তা-ও আবার আবাহনী পিছিয়ে! বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজকাল আর দর্শক খুব একটা যান না, তবু যে হাতেগোনা কিছু ছিলেন তাদের জন্য সেটা ছিল দারুণ উত্তেজনার একটা মঞ্চ। যাই হোক, আবাহনী ম্যাচে ফিরেছে। সেজন্য তাদের অপেক্ষা করতে হয়েছে ৩৭ মিনিট পর্যন্ত। এবং সেটা পেনাল্টির সুবাদে। বক্সের মধ্যে ঘানাইয়ান স্ট্রাইকার ইব্রাহিমকে ফাউল করা হলে আবাহনী যে পেনাল্টি পায় সেটা কাজে লাগিয়ে নজরুল ম্যাচে ফিরিয়ে আনেন তার দলকে। ফিরে আসা আবাহনী এগিয়ে যেতেও খুব একটা সময় নেয়নি। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটেই এমিলি ফরাশগঞ্জ গোলরক্ষক মামুন এবং ডিফেন্ডার ফয়সালের ভুল বোঝাবুঝির সুযোগ কাজে লাগিয়ে আবার এগিয়ে নেন আবাহনীকে। প্রথমার্ধের চার মিনিটে তার গোলটা মাত্র তিন মিনিটের মধ্যে ফিরিয়ে দিয়েছিল ফরাশগঞ্জ, কিন্তু এবার বাকি ৪১ মিনিটের চেষ্টায়ও আর পারেনি তারা। আর তাই নবম জয় পেলো আবাহনী, ফিরে পেলো শীর্ষস্থানও। চট্টগ্রামের ম্যাচটা ছিল মর্যাদার লড়াই। চট্টগ্রাম আবাহনী এবং চট্টগ্রাম মোহামেডানের এই ম্যাচটি অবশ্য কারোই মর্যাদাহানি ঘটায়নি। ড্র হয়েছে ১-১ গোলে। ৫১ মিনিটে সন্তোষের গোলে এগিয়ে গিয়েছিল আবাহনী। ৭৫ মিনিটে দীপুর মাধ্যমে মোহামেডান ফিরে আসে সমতায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/২০৪৫ঘ.