লন্ডন, ২ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টেনিসের মতো স্কিইং-এরও তিনি দারুণ ভক্ত। অবাছাই হিসাবে এবারের উইম্বলডনে খেলতে আসা সেই স্কিইং ভক্ত জাপানের আকিকো মরিগামি সোমবার বেশ ভয় পাইয়েই দিয়েছিলেন ভেনাস উইলিয়ামসকে। শেষ পর্যন্ত অবশ্য কোনো অঘটনের শিকার হতে হয়নি সাবেক চ্যাম্পিয়নকে। লড়াই করে হলেও তৃতীয় রাউন্ডে ভেনাস ৬-২, ৩-৬, ৭-৫ গেমে হারিয়ে দিয়েছেন মরিগামিকে। চতুর্থ রাউন্ডে ভেনাসের প্রতিপক্ষ আরেক সাবেক চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা।
ভেনাসকে লড়াই করতে হলেও সোমবার জাস্টিন হেনিনকে তেমন ঘাম ঝরাতে হয়নি। ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ও ফ্রেঞ্চ ওপেনে সদ্য হ্যাটট্রিক শিরোপা জিতে আসা হেনিন ৬-২, ৬-২ গেমে পঞ্চদশ বাছাই প্যাটি
bdnews24