২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবিনহোর হ্যাটট্রিকে বড় জয় পেলো ব্রাজিল

কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে চিলিকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। রোববার রবিনহোর হ্যাটট্রিকে তারা ৩-০ গোলে হারিয়েছে চিলিকে। দিনের অন্য ম্যাচে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মেক্সিকো। ম্যাচের ফল যা বলছে, ব্রাজিলের খেলায় তা মোটেই অনুদিত হয়নি। চিলির জমাট রক্ষণের সামনে আছড়ে পড়েছে সব আক্রমণ। ৩৬ মিনিটে রবিনহো বিতর্কিত এক গোলে এগিয়ে নেন দলকে। বাঁ প্রান্ত থেকে গিলবার্তোর ক্রসটি চিলির কিপার ক্লদিও ব্রাভো অনায়াসে ধরে নিলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2007, 07:08 AM

Updated : 26 Aug 2022, 08:13 PM

মাতুরিন, ভেনেজুয়েলা (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/রয়টার্স) -- কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে চিলিকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। রোববার রবিনহোর হ্যাটট্রিকে তারা ৩-০ গোলে হারিয়েছে চিলিকে। দিনের অন্য ম্যাচে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মেক্সিকো। ম্যাচের ফল যা বলছে, ব্রাজিলের খেলায় তা মোটেই অনুদিত হয়নি। চিলির জমাট রক্ষণের সামনে আছড়ে পড়েছে সব আক্রমণ। ৩৬ মিনিটে রবিনহো বিতর্কিত এক গোলে এগিয়ে নেন দলকে। বাঁ প্রান্ত থেকে গিলবার্তোর ক্রসটি চিলির কিপার ক্লদিও ব্রাভো অনায়াসে ধরে নিলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ব্রাভোর অপরাধ তিনি বল গ্রিপ করার সময় কনুই চালিয়েছেন। চিলির তীব্র প্রতিবাদের মুখেই ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান রবিনহো। বিরতির পর একাধিকবার সমতায় ফেরার হুমকি দিয়েছে চিলি। টেকো মাথার স্ট্রাইকার হামবার্তো সুয়াজো দু'দুবার নিশ্চিত গোল মিস করেছেন। কিন্তু শেষ ১০ মিনিটেই যা করার করে ফেলেন রবিনহো। ৮৪ মিনিটে ভ্যাগনার লাভের ক্রসে আলতো চিপে নিজের দ্বিতীয় গোলটি করেন রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার। মিনিট তিনেক পর হ্যাটট্রিক পুরো করেন আরো দুর্দান্ত এক গোলে। প্রায় চল্লিশ মিটার দূর থেকে বল ধরে প্রতিপক্ষের দুজন ডিফেন্ডারকে কাটিয়ে মাটিঘেষা শটে গোল করেন তিনি। গ্র"প-বিতে দু'দলই দ্বিতীয় স্থানে আছে ৩ পয়েন্ট নিয়ে। ব্রাজিল শেষ ম্যাচ খেলবে গ্র"পের দুর্বল দল ইকুয়েডরের বিপক্ষে। অন্য ম্যাচে নেরি ক্যাস্টিলো আর ওমর ব্রাভোর গোলে ২-০ গোলে এগিয়ে ছিল মেক্সিকো। ইকুয়েডরের পক্ষে ব্যবধান কমিয়েছেন এডিসন মেন্ডেজ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/ওআরপি/১৪০৫ ঘ.