উইম্বলডন, ১ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- বৃষ্টি নিয়মিতই হানা দিচ্ছে উইম্বলডনে। তারমাঝেই মেরে কেটে বেরিয়ে গেছেন মারিয়া শারাপোভা ও বর্তমান চ্যাম্পিয়ন অ্যামিলিও মরেসমো। শনিবার তুমুল বৃষ্টিতে আর কোনো খেলা হতে পারেনি এ দুটো ছাড়া। মেয়েদের তৃতীয় রাউন্ডের খেলায় দ্বিতীয় বাছাই শারাপোভা ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন জাপানের আই সুগিয়ামাকে। সেন্টারকোর্টে মরেসমো ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন ইতালির মারা সান্তানগেলোকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৭৪৫ঘ.
bdnews24