২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিশোধ নিয়েই চতুর্থ রাউন্ডে ফেদেরার

প্রায় আড়াই বছর আগে, ২০০৫এর অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে মারাত সাফিনের কাছে হেরে গিয়েছিলেন তিনি। কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে সাফিনের বিপক্ষে সেটাই ছিল তার সর্বশেষ ম্যাচ। সেই পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য নিশ্চয়ই এত দিন উন্মুখ হয়ে ছিলেন রজার ফেদেরার। অবশেষে লক্ষ্যটা পূরণ হল ওয়ার্ল্ড নাম্বার ওয়ানের। শুক্রবার তৃতীয় রাউন্ডে সাফিনকে সরাসরি ৬-১, ৬-৪, ৭-৬ গেমে হারিয়ে উইম্বলডনে টানা পঞ্চম শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেছেন শীর্ষ বাছাই ফেদেরার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2007, 01:23 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

লন্ডন, ৩০ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)- প্রায় আড়াই বছর আগে, ২০০৫এর অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে মারাত সাফিনের কাছে হেরে গিয়েছিলেন তিনি। কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে সাফিনের বিপক্ষে সেটাই ছিল তার সর্বশেষ ম্যাচ। সেই পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য নিশ্চয়ই এত দিন উন্মুখ হয়ে ছিলেন রজার ফেদেরার। অবশেষে লক্ষ্যটা পূরণ হল ওয়ার্ল্ড নাম্বার ওয়ানের। শুক্রবার তৃতীয় রাউন্ডে সাফিনকে সরাসরি ৬-১, ৬-৪, ৭-৬ গেমে হারিয়ে উইম্বলডনে টানা পঞ্চম শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেছেন শীর্ষ বাছাই ফেদেরার। উইম্বলডনের পঞ্চম দিনে একটা অঘটনও ঘটেছে। পুরুষ এককের পঞ্চম বাছাই চিলির ফার্নান্দো গনজালেজ হেরে গেছেন সার্বিয়ার অবাছাই খেলোয়াড় ইয়ানকো তিপসারেভিচের কাছে। অন্যদিকে মহিলা এককে শীর্ষ বাছাই জাস্টিন হেনিন, তৃতীয় বাছাই ইয়েলেনা ইয়ানকোভিচ ও সপ্তম বাছাই সেরেনা উইলিয়ামস প্রতিপক্ষকে হারিয়ে পৌঁছেছেন চতুর্থ রাউন্ডে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/১৯১২ ঘ.