২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুটো ম্যাচ জিতেও দ্বিতীয় রাউন্ডে ওঠা হয়নি বাংলাদেশের

ডানোন ন্যাশন কাপ ফুটবলে প্রথম খেলতে গিয়ে বাংলাদেশ গ্র"পের দুটো ম্যাচ টাইব্রেকারে জিতেও দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেনি। শুক্রবার থেকে ফ্রান্সের লিওঁতে ৪০টি দেশের অংশগ্রহণে শুরু হওয়া অনূর্ধ্ব---১২ বছর বয়সীদের ফুটবল উৎসসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে চট্টগ্রাম জেলা দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2007, 04:17 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৯, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- ডানোন ন্যাশন কাপ ফুটবলে প্রথম খেলতে গিয়ে বাংলাদেশ গ্র"পের দুটো ম্যাচ টাইব্রেকারে জিতেও দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেনি। শুক্রবার থেকে ফ্রান্সের লিওঁতে ৪০টি দেশের অংশগ্রহণে শুরু হওয়া অনূর্ধ্ব---১২ বছর বয়সীদের ফুটবল উৎসসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে চট্টগ্রাম জেলা দল। ২০০০ সাল থেকে ফ্রান্সে শুরু এই ফুটবল উৎসবের গত ৭টি আসরে দুবার শিরোপা জেতে রিইউনিয়ন আইল্যান্ড, তাদের সঙ্গে প্রথম ম্যাচে নির্ধারিত সময়ে ড্র করলেও টাইব্রেকারে ২---১ গোলে হেরে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অবশ্য ০---১ গোলে হেরে গেলেও পরের দুটো ম্যাচে বাংলাদেশ টাইব্রেকারে হারিয়েছে বুলগেরিয়া ও পর্তুগালকে। নির্ধারিত সময়ে ম্যাচ দুটো গোলশূন্য থাকার পর টাইব্রেকারে বুলগেরিয়াকে ৪---৩ গোলে এবং পর্তুগালকে ২----০ গোলে হারায় বাংলাদেশ। চার ম্যাচে কোনো ফিল্ড গোল করতে না পারা বাংলাদেশ অনূর্ধ্ব--১২ দল গ্র"পে চতুর্থ হওয়ায় দ্বিতীয় রাউন্ডে ওঠা হয়নি। তারা এখন খেলবে স্থান নির্ধারনী ম্যাচ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১০