ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) ---- জাতীয় হকিতে বড় জয় পেয়েছে ঢাকা জেলা। শুক্রবার তারা ৭----০ গোলে হারিয়েছে ময়মনসিংহ জেলাকে। বিকেএসপি ও ফরিদপুরের মধ্যে অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচটি ২---২ গোলে ড্র হয়েছে।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ঢাকা জেলার গোল উৎসব শুরু হয় ১২ মিনিটে আল মশিউর রহমানের গোলের মাধ্যমে। তারপর মোস্তাফিজুর রহমান দিনার ও রাসেল মাহমুদ জিমি দু গোল করে এবং ইকবাল নাজির প্রিন্স ও আফসার উদ্দিন একটি করে গোল করেছেন।
দিনের অন্য ড্র ম্যাচে ফরিদপুরের পক্ষে মামুনুর রহমান দু গোল এবং বিকেএসপির মাহমুদ বিন তালিব ও সৈয়দ আল মামুন একটি করে গোল করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২০০৮ঘ.
bdnews24