২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ পর্যন্ত বড় জয়ই পেলো আর্জেন্টিনা

প্রথমার্ধের পুরোটাই তাদের কাটাতে হয়েছে অঘটনের আশঙ্কা নিয়ে। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হতেই দেখা গেল অন্য আর্জেন্টিনাকে। তাদের সমর্থকদের মন থেকে তাই আগের দিনের ব্রাজিলের মতো পঁচা শামুকে পা কাটার আশঙ্কা মুছে গেল। কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ৪ - ১ গোলে জিতে গেল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। স্কোর লাইন দেখে ম্যাচটাকে একতরফা মনে হওয়া স্বাভাবিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2007, 05:51 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ভেনেজুয়েলা, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- প্রথমার্ধের পুরোটাই তাদের কাটাতে হয়েছে অঘটনের আশঙ্কা নিয়ে। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হতেই দেখা গেল অন্য আর্জেন্টিনাকে। তাদের সমর্থকদের মন থেকে তাই আগের দিনের ব্রাজিলের মতো পঁচা শামুকে পা কাটার আশঙ্কা মুছে গেল। কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ৪ - ১ গোলে জিতে গেল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। স্কোর লাইন দেখে ম্যাচটাকে একতরফা মনে হওয়া স্বাভাবিক। তবে যারা দেখেছেন, তারা জানেন, ইউরোপের নানা ক্লাবে ছড়িয়ে থাকা তারকাদের বাদ দিয়ে শুধু মেজর লিগের তরুণদের নিয়ে দল গড়েও পূর্ণ শক্তির আর্জেন্টিনাকে প্রথমার্ধে নাস্তানাবুদ করে ছেড়েছে ফুটবলে অখ্যাত যুক্তরাষ্ট্র। ম্যাচের অষ্টম মিনিটে তারাই এগিয়ে গিয়েছিল এডি জনসনের করা পেনাল্টি গোলে। দু মিনিট পর গোল পরিশোধ করে দেন হার্নান ক্রেসপো। প্রথমার্ধের বাকি সময়টা কেটেছে আক্রমন-পাল্টা আক্রমনে। কিন্তু দ্বিতীয়ার্ধে আর মাঝমাঠে আর্জেন্টাইন খবরদারি ঠেকাতে পারেনি যুক্তরাষ্ট্র। ফলে ৬৩ মিনিটে আবার ক্রেসপো আর ৭৭ ও ৮৫ মিনিটে দুই বদলি খেলোয়াড় পাবলো আইমার ও কার্লোস তেভেজ গোল করে বড় জয় পাইয়ে দেন আর্জেন্টিনাকে। তবে শুধু দিনের নয়, এ পর্যন্ত আসরেরই সবচেয়ে বড় জয় পেয়েছে প্যারাগুয়ে। রকে সান্তা ক্রুজের হ্যাটট্রিক ও সালভাদোর কাভানাসের দু গোলে কলম্বিয়া ৫ - ০ গোলে বিধ্বস্ত করেছে তারা। টেনস্পোর্টসের সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসি/১১৪৫ ঘ.