লন্ডন, ২৮ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আগের দিন তিনি যখন জয়ের কাছাকাছি পৌঁছে গেছেন ঠিক তখনই বৃষ্টি নেমে থামিয়ে দিয়েছিল খেলা। বৃহস্পতিবার উইম্বলডন টেনিসের দ্বিতীয় রাউন্ডে জয়ের আনুষ্ঠানিকতা সারতে দশ মিনিটের বেশি সময় নেননি রজার ফেদেরার। শীর্ষ বাছাই ও গত চার বারের চ্যাম্পিয়ন ৬-২, ৭-৫, ৬-১ গেমে হুয়ান মার্টিন দেল পেত্রোকে হারিয়ে পা রেখেছেন তৃতীয় রাউন্ডে। সেখানে ফেদেরারের প্রতিপক্ষ সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান মারাত সাফিন। ২০০৫ সালের অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে এই সাফিনের কাছেই হেরে গিয়েছিলেন ফেদেরার। দশটি গ্র্যান্ড স্লাম বিজয়ী, সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় ফেদেরারের সামনে তাই প্রতিশোধ নেয়ার সুবর্ণ সুযোগ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২১৩৪ ঘ.
bdnews24