২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চমক দিয়েই শুরু কোপা আমেরিকা

মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের অনুপম প্রদর্শনীর আকর্ষণ বহু গুণ বেড়ে গিয়েছিল তাদের উপস্থিতিতে। তাদের একজন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। তার পাশের ব্যক্তিও তার মতোই এক জন বামপন্থী, বলিভিয়ার প্রেসিডেন্ট এবং শ্যাভেজের ঘনিষ্ঠ বন্ধু ইভো মোরালেস। তৃতীয় ব্যক্তি রাজনীতির সঙ্গে জড়িত নন, কিন্তু এক ডাকে ছেলে-বুড়ো সবাই তাকে চেনে। ডিয়েগো ম্যারাডোনা! তিন জনে পাশাপাশি বসে উপভোগ করলেন কোপা আমেরিকার উদ্বোধনী অনুষ্ঠান, দেখলেন দুই 'বন্ধু' শ্যাভেজ ও মোরালেসের দেশ ভেনেজুয়েলা ও বলিভিয়ার প্রথম ম্যাচ। মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচটির ফলও বন্ধুত্বপূর্ণ! দু বার পিছিয়ে পড়েও ম্যাচে ২-২ গোলে ড্র করেছে বলিভিয়া। ৪২তম কোপা আমেরিকায় এটা প্রথম নয়, দ্বিতীয় ম্যাচ। উদ্বোধনী ম্যাচে সবাইকে বিস্মিত করে, আক্রমণাত্মক ফুটবলের এক নিপুণ প্রর্দশনী দেখিয়ে পেরু ৩-০ গোলে বিধ্বস্ত করেছে টুর্নামেন্টে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2007, 12:30 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

পুয়ের্তো লা ক্রুজ, ভেনেজুয়েলা, ২৭ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের অনুপম প্রদর্শনীর আকর্ষণ বহু গুণ বেড়ে গিয়েছিল তাদের উপস্থিতিতে। তাদের একজন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। তার পাশের ব্যক্তিও তার মতোই এক জন বামপন্থী, বলিভিয়ার প্রেসিডেন্ট এবং শ্যাভেজের ঘনিষ্ঠ বন্ধু ইভো মোরালেস। তৃতীয় ব্যক্তি রাজনীতির সঙ্গে জড়িত নন, কিন্তু এক ডাকে ছেলে-বুড়ো সবাই তাকে চেনে। ডিয়েগো ম্যারাডোনা! তিন জনে পাশাপাশি বসে উপভোগ করলেন কোপা আমেরিকার উদ্বোধনী অনুষ্ঠান, দেখলেন দুই 'বন্ধু' শ্যাভেজ ও মোরালেসের দেশ ভেনেজুয়েলা ও বলিভিয়ার প্রথম ম্যাচ। মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচটির ফলও বন্ধুত্বপূর্ণ! দু বার পিছিয়ে পড়েও ম্যাচে ২-২ গোলে ড্র করেছে বলিভিয়া। ৪২তম কোপা আমেরিকায় এটা প্রথম নয়, দ্বিতীয় ম্যাচ। উদ্বোধনী ম্যাচে সবাইকে বিস্মিত করে, আক্রমণাত্মক ফুটবলের এক নিপুণ প্রর্দশনী দেখিয়ে পেরু ৩-০ গোলে বিধ্বস্ত করেছে টুর্নামেন্টে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে। 'এ' গ্র"পে বলিভিয়ার বিপক্ষে ২১ ও ৫৬ মিনিটে মালদোনাদো ও রিচার্ড পায়েজের লক্ষ্যভেদে দু দু বার এগিয়ে গিয়েও কোনো লাভ হয়নি স্বাগতিকদের। ৩৯ মিনিটে সিচেরোর আত্মঘাতী এবং ৮৪ মিনিটে আর্চের গোল এক পয়েন্ট এনে দিয়েছে বলিভিয়ানদের। শেষ মুহূর্তে একটা সুযোগ অবশ্য পেতে পারতো ভেনেজুয়েলা। কিন্তু বক্সের মধ্যে ভার্গাসকে বলিভিয়ার মোজিচা ফেলে দেয়ার পর ভেনেজুয়েলানদের পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি। যাহোক, তাতে শ্যাভেজ বোধহয় অখুশি হননি। টুর্নামেন্টের উদ্বোধনের ঘোষণার সময়ই তিনি বলেছিলেন,"আজ (মঙ্গলবার) কেউই হারবে না, আমরা সবাই জিতবো। কারণ আমরা সবাই একই দেশের মানুষ। আমরা দক্ষিণ আমেরিকান এবং আমেরিকানও।" উদ্বোধনী দিনে দুটো ম্যাচ হলেও কোপা আমেরিকার আসল আকর্ষণ আসলে বুধবার থেকে শুরু। কারণ বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটে) ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মাঠে নামছে মেক্সিকোর বিপক্ষে। কাকা-রোনালদিনহো বিশ্রামে, রোনালদো তো গত বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে। বিশ্বের অন্যতম জনপ্রিয় দলটির আক্রমণভাগকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব তাই রবিনহোর কাঁধে। চ্যালেঞ্জটা নিতে যে তিনি ও তার সতীর্থরা প্রস্তুত, তা জানাতে কোনো দ্বিধা করেননি রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড,"এখন সময় এসেছে আমাদের প্রজন্মের দায়িত্ব নেয়ার। আমি ভাল মতোই জানি ব্রাজিল ভাল খেলতে না পারলে সমালোচনার তীরে বিদ্ধ হতে হবে আমাকে। তবে আমরা এখন অনেক পরিণত এবং ইওরোপীয় ক্লাবগুলোতে খেলে আগের চেয়ে অনেক বেশি অভিজ্ঞও।" টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনা মাঠে নামবে বৃহস্পতিবার। উরুগুয়ের সমান ১৪ বার চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টাইনদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮২৫ঘ.